ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রেন বন্ধ, স্থগিত দুই থানার কার্যক্রম ও সরকারি বরাদ্দ। হাসিনা ফিরলে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে: হাসনাত অ্যালেন স্বপনের জীবনে নতুন সঙ্গী প্রভা! শেষবারের মতো বাড়ি ফিরছেন সোহেল, দাফন হবে ধামরাইয়ে। বুধবারের মধ্যে ভোটকেন্দ্রের তথ্য পাঠানোর নির্দেশ ইসির বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

“শাকিব খানের আগেই দর্শক আমার সিক্স প্যাক দেখবে: রাজ রীপা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৩৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / 437 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক || শাকিব খানের আগেই দর্শক আমার সিক্স প্যাক দেখবে: রাজ রীপা।

ঢালিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী রাজ রীপা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘মুক্তি’ সিনেমা। এতে সিক্স প্যাক দেখা যাবে নায়িকার। এই সিনেমার মাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি!

সোশ্যাল মিডিয়ায় শাকিবের পাশাপাশি নিজের একটি ছবি পোস্ট করে রাজ রীপা লিখেছেন, ‘শের খান’ সিনেমার জন্য শুভকামনা। কিন্তু শের খানের আগে মুক্তি তার সিক্স প্যাক নিয়ে হাজির হবে। চ্যালেঞ্জটা না হয় প্রিয় হিরো সুপারস্টারের সঙ্গেই নিলাম।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে নায়িকা জানান, শুনলাম ‘শের খান’ সিনেমায় শাকিব খান সিক্স প্যাক নিয়ে আসছেন, তাই চ্যালেঞ্জটা তার সঙ্গেই নিয়েছি।

তিনি যোগ করেন, ‘শের খান’-এর আগেই আমার ‘মুক্তি’ সিনেমাটি রিলিজ পাবে। এতে আমার সিক্স প্যাক দেখা যাবে। যেহেতু আমার সিনেমাটি আগে রিলিজ হবে, তাই দর্শক আমার সিক্স প্যাক আগে দেখবে- সেটাই বলতে চেয়েছি।

রাজ রীপা বলেন, ‘মুক্তি’ নারীকেন্দ্রিক সিনেমা। এই সিনেমার জন্য আমার লাইফের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। একটি চরিত্র হয়ে উঠতে পাগলের মতো দৌঁড়েছি।

সিনেমার গল্প প্রসঙ্গে নায়িকা জানান, আমাদের সমাজে নারীরা প্রতিধাপে বিপদের মুখে পড়ে। প্রতিটি সেক্টরে থাকে নানা সীমাবদ্ধতা। এই প্রতিবন্ধকতার ফলে কী ঘটে, কী ঘটতে পারে সেটিই পর্দায় দেখা যাবে।

২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রীপা। তার অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী।

এই নিউজটি শেয়ার করুন

“শাকিব খানের আগেই দর্শক আমার সিক্স প্যাক দেখবে: রাজ রীপা”

প্রকাশের সময় : ০৭:৩৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২