ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

“সেমিফাইনালে আম্পায়ার থাকছেন যারা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / 468 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সেমিফাইনালে আম্পায়ার থাকছেন যারা|

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আগামী ৯ নভেম্বর সিডনিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরদিন ১০ নভেম্বর অ্যাডিলেড মাঠে হবে দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

দুই সেমিফাইনাল ম্যাচের অনফিল্ড, থার্ড ও চতুর্থ আম্পায়ারও বেছে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিউইদের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থকে নিয়োগ করেছে আইসিসি। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটলব্রো, চতুর্থ আম্পায়ারে থাকছেন মাইকেল গফ এবং ম্যাচ রেফারির দায়িত্বে ক্রিস ব্রড।

বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আম্পায়ার মারাইস ইরাসমাসের অধীনেই খেলেছিল পাকিস্তান। সে ম্যাচে মারাইসের ওপর প্রভাব বিস্তার করেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি।

ম্যাচের শেষ ওভারে স্পিনার মহম্মদ নওয়াজের ফুল টস বলটিকে ছক্কা হাঁকান কোহলি। এরপর নো-কল করে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন কোহলি। কোহলির কথায় সাড়া দিয়ে ওই বলকে নো-বল বলে অভিহিত করেছিলেন মারাইস। এরপর ম্যাচটি হেরে যায় পাকিস্তান। পাকিস্তানি ভক্তদের অভিযোগ ছিল, কোহলির নির্দেশে আম্পায়ার নো-বল দিয়েছেন। নো বল না হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

আর সেই আম্পায়রই পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনালে আম্পায়ার হবেন। এতে অসন্তোষ বাড়ছে পাকিস্তান সমর্থকদের মাঝে।

এদিকে ভারত -ইংল্যান্ড ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে শ্রীলংকার কুমার ধর্মসেনা এবং অস্ট্রেলিয়ার পল রেইফেলকে নিযুক্ত করেছে আইসিসি। এই ম্যাচে সেমিফাইনালে তৃতীয় আম্পায়ার হবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফনি। যেখানে চতুর্থ আম্পায়ার হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার রড টাকার। ম্যাচ রেফারি থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“সেমিফাইনালে আম্পায়ার থাকছেন যারা”

প্রকাশের সময় : ০২:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২