ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

বড় প্রতিষ্ঠানে যোগ দিলে সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারব না: শরীফ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:২৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / 404 বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ডেস্ক নিউজ, প্রতিদিনের পোস্ট: বড় বড় প্রতিষ্ঠানে যোগ দিলে সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারব না। সে জন্য ভেটেরিনারি একটি ফার্মে আগামীকাল কাজে যোগ দেব বলেছেন, দুদকের বরখাস্ত কর্মকর্তা শরীফ উদ্দিন।

সম্প্রতি তিনি পশু চিকিৎসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন। আগামীকাল সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে।

শরীফ গণমাধ্যমকে জানান, পশু চিকিৎসার একটি বেসরকারি প্রতিষ্ঠানের ‘কারিগরি সেবা ও বিপণন বিভাগের’ প্রধান হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানের ঢাকার কার্যালয়ে যোগ দেবেন। ওই প্রতিষ্ঠানে মাসিক বেতন ৮০ হাজার টাকা।

তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান চাকরির অফার দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে বড় বড় ওই সব পদে যোগ দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আমার ওই রকম উচ্চাকাঙ্ক্ষা নাই।

ওই সব অফার ফিরিয়ে দিয়েছি। কারণ তা নাহলে সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারব না। সে জন্য ভেটেরিনারি একটি ফার্মে আগামীকাল কাজে যোগ দেব।

প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। ওই সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ছয় কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।

মামলা দায়েরের পরপরই একই বছরের ১৬ জুন তাঁকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। পরে আট মাসের মাথায় চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল। দীর্ঘ নয় মাস চাকরি না থাকায় মানবেতর জীবন যাপন করেন শরীফ। পরে এক মাস ধরে চট্টগ্রামের ষোলোশহর স্টেশনের প্ল্যাটফর্মে ভাইয়ের দোকানের ক্যাশিয়ার হিসেবে বসছেন তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

বড় প্রতিষ্ঠানে যোগ দিলে সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারব না: শরীফ

প্রকাশের সময় : ০৬:২৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২