ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

“আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / 348 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়|

ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব। সেই উন্মাদনা লেগেছে বাংলাদেশেও। ‘হট ফেভারিট’ দুদল আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ১-০ গোলে ব্রাজিল সমর্থক দল জয়লাভ করে।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে দুদলের খেলোয়াড়রা বাংলাদেশের জাতীয় পতাকাকে সামনে রেখে জাতীয় সংগীত পরিবেশন করেন।

খেলায় অংশগ্রহণ ও সংক্ষিপ্ত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা শিশু-কিশোর খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন জুয়েল, আর্জেন্টিনা সমর্থক দলের অধিনায়ক শামীম শেখ, ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক ও উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবর আলী, গোয়ালন্দ ফুটবল একাডেমির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, জিল্লুর রহমান, রফিকুল ইসলাম কোরবান, ব্রাজিল সমর্থক দলের খেলোয়াড় ও বেসরকারি সংগঠন পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মজিবর রহমান জুয়েল, আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও জেলার সেরা কৃষি উদ্যোক্তা হুমায়ুন আহমেদ, রেজাউল হাসান রাজন, শফিক মণ্ডল প্রমুখ।

প্রীতি ম্যাচের আয়োজক মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে সারা বিশ্বজুড়ে ফুটবল উম্মাদনা শুরু হয়েছে। এর বাইরে আমরাও নই। এজন্য ব্রাজিল ও আর্জেন্টিনা সাপোর্টারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়”

প্রকাশের সময় : ০৩:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২