ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ইকুয়েডর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ২৬০ বার পড়া হয়েছে
৭৯

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে পর্দা উঠলো ২০২২ কাতার বিশ্বকাপের। সাদামাটা উদযাপনের মতোই কাতার তাদের উদ্বোধনী ম্যাচটাও শুরু করলো সাদামাটাভাবে। লাতিন অঞ্চলের দল ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই ০-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে কাতার। ম্যাচের ২টি গোলই করেন ইকুয়েডরের অধিনায়ক ইনার ভ্যালেন্সিয়া।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ইকুয়েডর। সেই ফায়দা নিয়ে ম্যাচের ৩ মিনিটের মাথায় ভ্যালেন্সিয়ার গোলে এগিয়ে যায় ইকুয়েডর। কিন্তু ভিডিও এসিস্ট্যান্ট রেফারির সহায়তায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিশ্চিত হয় যে গোলটি অফসাইড ছিল। ফলে গোলটি বাতিল হয়ে যায়। কিন্তু ১ম গোলের দেখা পেতে বেশি অপেক্ষা করতে হয়নি ইকুয়েডরকে। ম্যাচের ১৬ মিনিটেই দলকে এগিয়ে দেন সেই ভ্যালেন্সিয়া।

ম্যাচের প্রথমার্ধের ১৬ মিনিটে ডি বক্সের ভেতর ভ্যালেন্সিয়াকে ফাউল করে বসেন কাতারি গোলরক্ষক সাদ আল সায়েব। আর তাতেই রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে এবারের বিশ্বকাপের ১ম গোলটি করেন ইকুয়েডর। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মত কোন উদ্বোধনী ম্যাচের গোল আসলো পেনাল্টি থেকে।

ম্যাচের ২৯ মিনিটে টরেস এবং ভ্যালেন্সিয়ার যৌথ একটি প্রচেষ্টা রুখে দেন খোকি। এর ঠিক ২ মিনিট পরেই আবারো গোল করেন ভ্যালেন্সিয়া। এবার রাইট উইং থেকে এঞ্জেলিনো প্রেসিয়াডোর ক্রসে হেড থেকে গোল করেন ভ্যালেন্সিয়া। প্রথমার্ধের একদম অন্তিম মুহূর্তে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন কাতারি স্ট্রাইকার আলমোয়েজ আলি। ডি বক্সের ভেতর বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়েও হেড দিয়ে গোল করতে ব্যর্থ হন তিনি। ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ে খেই হারিয়ে ফেলে কাতারি দল। ইকুয়েডরের খেলোয়াড়দের ফাউল করে প্রথমার্ধেই ৩টি হলুদ কার্ড দেখে তারা।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ইকুয়েডর

প্রকাশের সময় : ০৫:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২