পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন
- প্রকাশের সময় : ০২:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / ২৬৩ বার পড়া হয়েছে
মোঃ আব্দুর রব: কর্মস্থলে পদোন্নতি, নিয়োগের সুযোগ, উচ্চ শিক্ষার সুযোগ ও মানহীন বেসরকারি ম্যাটস বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি ডা: শহিদুর রহমান বাবু বলেন, “ডিপ্লোমা চিকিৎসকরা প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। অথচ সমপর্যায়ের চিকিৎসকদের পদোন্নতি ও উচ্চশিক্ষার ব্যবস্থা থাকলেও আমাদের সে ব্যবস্থা নেই। স্বাস্থ্য অধিদপ্তর তাদের সংকীর্ণ মানসিকতার জন্য বছরের পর বছর আমাদের ফাইল আটকে রয়েছে।
তিনি আরও বলেন, গত এক যুগ ডিপ্লোমার চিকিৎসকদের নিয়োগের ব্যবস্থা করা হয়নি। অথচ দেশে অনেক এসএসিএমও পদ খালি পড়ে রয়েছে। ফলে গ্রামীন জনগোষ্ঠী তাদের সঠিক চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে।আমরা এর সুষ্ঠু বিচার চাই । কমিউনিটি ক্লিনিক এ তিনি নিয়োগের জোর দাবি জানান।
এ সময় মানববন্ধন থেকে অ্যাসোসিয়েশনের পক্ষে বেশ কিছু দাবিও তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে -ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো পদোন্নতি ও উচ্চ শিক্ষার বিষয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, স্বাস্থ্য অধিদপ্তর সহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ দ্রুত বাস্তবায়ন করে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা। ২০১০ সালের বিএমডিসি অ্যাক্ট এর ২৯/২ ধারা সংশোধন করা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা সিলেকশন গ্রেড বাস্তবায়ন, মানহীন বেসরকারি ম্যাটস বন্ধ করা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পেনশন জটিলতা ও বঞ্চনার অবসান ঘটানো
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট























