ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

সৌদির সাথে ৪ বার মুখোমুখি হয়ে ২ বার জয় পায় আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময় : ০৪:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / ২৫৭ বার পড়া হয়েছে
৭৫

কাতার বিশ্বকাপে আসরের অন্যতম হট ফেবারিট দল আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নামছে লিওনেল মেসির দল, প্রতিপক্ষ সৌদি আরব। দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে। পরিসংখ্যান দেখলে জানা যায়, সৌদি আরবের সঙ্গে লড়াইয়ে কখনও হারের মুখ দেখেনি আর্জেন্টিনা।

বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ। সবশেষ ২০১৮ সালের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারে সৌদি আরব। পরের ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হারের পর গ্রুপের শেষ ম্যাচে মিশরকে ২-১ গোলে হারায় তারা৷ এদিকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলোতে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা।

তবে ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় এখন পর্যন্ত চার বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব। দুটিতে জয় পেয়েছে লিওনেল মেসির দল। সব শেষ ২০১২ সালে প্রীতি ম্যাচটি শেষ হয় গোলশূন্যে।

ডেস্ক রিপোর্ট / এস হোসেন

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

সৌদির সাথে ৪ বার মুখোমুখি হয়ে ২ বার জয় পায় আর্জেন্টিনা

প্রকাশের সময় : ০৪:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২