ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

“সৌদির সেই ডিফেন্ডারের চোয়াল ভেঙে গেছে”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / 441 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সৌদির সেই ডিফেন্ডারের চোয়াল ভেঙে গেছে|

গেল মঙ্গলবার কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল আর্জেন্টিনা ও সৌদি আরবের বিশ্বকাপ মিশন। ম্যাচটিতে একটি দুর্ঘটনা ঘটেছে। নিজেদের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে সৌদির ডিফেন্ডার শাহরানি মারাত্মক আঘাত পেয়েছেন

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের প্রতিবেদনে জানায়, গোলরক্ষক মোহাম্মাদ আল ওয়াইসের সঙ্গে ওই সংঘর্ষে শাহরানির চোয়ালের হাড় ভেঙে গেছে। রক্তক্ষরণ হওয়ায় শাহরানিকে জরুরি চিকিৎসার জন্য সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে প্রাইভেট জেটে জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছে।

আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচে যোগ করা সময়ে এ ঘটনা ঘটে। গোলরক্ষকের হাঁটুর সঙ্গে আঘাত লাগে শাহরানির মুখের। তখনই মাটিতে লুটিয়ে পড়েন শাহরানি। তবে এত গুরুতর চোটের পরও মাঠে খেলা বন্ধ রাখেননি এই ডিফেন্ডার।

গুরুতর এ আঘাতের কারণে শাহরানির কাতার বিশ্বকাপ শেষ। তবে তিনি হাসপাতাল থেকেই ঐতিহাসিক জয়ে সৌদি আরববাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘সবাইকে নিশ্চয়তা দিকে চাই আমি ঠিক আছি। আমার জন্য দোয়া করবেন। সৌদি সমর্থকদের অভিনন্দন। এমন কিছু আপনাদের প্রাপ্য ছিল।’

শাহরানির এমন চোটের পরও বিশ্বকাপের ইতিহাসে বড় অঘটন ঘটিয়েছে সৌদি আরব। লুসাইলে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বাস-অবিশ্বাসের সীমারেখা যেন মুছে দিল ফিফা র‌্যাংকিংয়ের ৫১ নাম্বারে থাকা সৌদি আরব।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“সৌদির সেই ডিফেন্ডারের চোয়াল ভেঙে গেছে”

প্রকাশের সময় : ০২:১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২