ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার

উরুগুয়েকে জিততে দিলো না দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:২১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / 280 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: দুই দলের মুখোমুখি লড়াইয়ে দুবারই জিতেছে উরুগুয়ে। অন্যদিকে ২০০২ বিশ্বকাপে চতুর্থ হওয়া দক্ষিণ কোরিয়া শেষ দুই আসরে পার হতে পারেনি গ্রুপ পর্ব। ফিফা র‌্যাংকিংয়ে উরুগুয়ের অবস্থান ১৪, ২৮ নম্বরে দক্ষিণ কোরিয়া। দুই দলের লড়াইয়ে পরিষ্কার ফেভারিট উরুগুয়ে।

যদিও মাঠের খেলা কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট খেলাই দেখ গেলো উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচে। যদিও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে।

ম্যাচের প্রথম ১২ মিনিটে বেশ আধিপত্য দেখাতে থাকে দক্ষিণ কোরিয়া। এরপর ধীরে ধীরে গুছিয়ে খেলতে থাকে উরুগুয়ে।

খেলার ১৯তম মিনিটে প্রথম সুযোগটি পায় উরুগুয়ে। হোসে মারিয়া হিমেনেসের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে শট নেন উরুগুয়ের ফেদে ভালভারদে। তবে ক্রসবারের ওপর দিয়ে বল চলে যায়।

এর তিন মিনিট পর দারউইন নুনেসের আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন। তবে ৩৪তম মিনিটে প্রথম দক্ষিণ কোরিয়া ভালো একটি সুযোগ পায়। সামনে শুধু গোলরক্ষককে পেয়ে উড়িয়ে মেরে দলকে হতাশ করেন অরক্ষিত ফরোয়ার্ড হওয়াং উই-জো।

ম্যাচের ৪৩ মিনিটে গুছিয়ে আক্রমণে যায় উরুগুয়ে। তবে দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডারদের দক্ষতায় কর্নারের বিনিময়ে রক্ষা পায়। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে ডিয়াগো গোদিন। তবে তা সাইড বারে লেগে ফিরে আসে। ফলে গোল থেকে বঞ্চিত হয় উরুগুয়ে। শেষ পর্যন্ত আর কোনও গোল না হলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল।

বিস্তারিত আসছে…

এই নিউজটি শেয়ার করুন

উরুগুয়েকে জিততে দিলো না দক্ষিণ কোরিয়া

প্রকাশের সময় : ০৩:২১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২