ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

টানা দুই হারে বিশ্বকাপ থেকে বিদায়ের পথে কাতার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:১৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / 319 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের স্বাগতিক হিসেবে খেলছে কাতার। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া দলটি আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ে ফিরতে পারেনি।

শুক্রবার সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হারে কাতার। টানা দুই ম্যাচে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায়ের পথে বিশ্বকাপের স্বাগতিকরা।

কাতারকে হারিয়ে জয়ে ফিরল আফ্রিকার দেশ সেনেগাল। বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল সেনেগাল।

এদিন দোহারের আল থুমামা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। বিরতিতে যাওয়ার আগে ডিফেন্ডার বুয়ালেম খুউখির ভুলে সুযোগ কাজে লাগিয়ে গোল করে এগিয়ে যায় আফ্রিকার দেশ সেনেগাল।

৪১তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে কাতার। সেনেগালের দিয়াতার শটে বক্সে বল ক্লিয়ার করার চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ডিফেন্ডার বুয়ালেম খুউখি। আলগা বল পেয়ে শটে জালে পাঠান বোলায়ে দিয়া।

বিরতি থেকে ফিরে মাত্র ৩ মিনিটের ব্যবধানে গোল করে ব্যবধানে দ্বিগুণ (২-০) করেন ফামারা ডিয়েদিউ। খেলার ৭৮ মিনিটে মোহাম্মদ মুনতারির গোলের ব্যবধান কিছুটা কমায় কাতার।

কিন্তু ৮৪তম মিনিটে সেনেগালের হয়ে তৃতীয় গোলটি করেন বাম্বা দিয়েং। এরপর আর কোনো গোল না হওয়ায ৩-১ দলের জয় নিশ্চিত করে সেনেগাল।

এই নিউজটি শেয়ার করুন

টানা দুই হারে বিশ্বকাপ থেকে বিদায়ের পথে কাতার

প্রকাশের সময় : ১২:১৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২