“মেসির নেতৃত্বগুণে অভাব রয়েছে”
- প্রকাশের সময় : ০৫:২৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ৩৯১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মেসির নেতৃত্বগুণে অভাব রয়েছে|
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারের পর অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বকে দুষলেন সাদা পেলে খ্যাত ব্রাজিলের জিকো।
১৯৭৬ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ৭১ ম্যাচে ৪৮টি গোল করেছেন জিকো।
তিনি বলেন, জাতীয় দলের অধিনায়ক হওয়ার সময় আমার বয়স ছিল ৩০ বছর। দলের অনেকের ওপরই আমার প্রভাব থাকত। অধিনায়ক হলে এমনটা করতে হয়। সবার কাছ থেকে সেরাটা বের করা অধিনায়কের দায়িত্ব। এজন্য অনেক কিছুই করতে হয়। মেসির মধ্যে সেসব গুণ নেই। সে দলের সব খেলোয়াড়ের সঙ্গে কথা বলে না কেন?
তিনি আরও বলেন, আর্জেন্টিনা ৪-০ ব্যবধানে জিতুক কিংবা ২-১ গোলে হারুক, মেসি একইরকম থাকে। পরিবর্তন আসে না। মাঠের মধ্যে চিৎকার করে না। সতীর্থের কাছে পারফরম্যান্স চেয়ে জোর দাবিও করে না। মেসির মধ্যে নেতৃত্বগুণের অভাব রয়েছে। খেলোয়াড় মেসি ও অধিনায়ক মেসির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সে মেসি বলেই অধিনায়কের আর্মব্যান্ড পরে
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট


















