ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“ব্রাজিল নেইমারকে ছাড়াও ভালো খেলবে”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:১৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / 360 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ব্রাজিল নেইমারকে ছাড়াও ভালো খেলবে|

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। সেই ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পেয়ে ছিটকে যান ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

অধিনায়ক নেইমারকে ছাড়াই আগামীকাল সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে হবে ব্রাজিলকে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও নেইমারের খেলা নিয়ে ধোয়াশা রয়েছে।

নেইমারের না থাকায় ব্রাজিলের শক্তি কমে গেলেও দলের সামর্থ্যের ওপর ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনিয়োসের বিশ্বাস আগের মতোই অটুট।

সুইজারল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মার্কিনিয়োস বলেন, নেইমারকে ছাড়াও ভালো করার ব্যাপারে আমরা শতভাগ আত্মবিশ্বাসী। নেইমার আমাদের সঙ্গে খেলতে পারলে খুব ভালো হতো, দলের ২৬ জন খেলোয়াড়ই পুরো ফিট থাকলে দারুণ হতো। তবে এরপরও আমাদের দলটা যে শক্তিশালী, ভালোভাবে প্রস্তুত এবং যে কোনো সমস্যা মোকাবেলা করতে পারে, তা দেখাতে আমরা উন্মুখ ও আত্মবিশ্বাসী।

এই ডিফেন্ডার আরও বলেন, খেলোয়াড়রা চোট পাবেই, আমাদের সবাইকে এ সম্ভাবনাগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে। আমাদের অবশ্যই একটা বিষয় ভালোভাবে বুঝতে হবে যে, দলে প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যারা (শুরুর একাদশে) ছিল না এবং বদলি হিসেবে নেমেছিল তারাও। এখন আমাদের চোট সমস্যা আছে, তাই এখন গুরুত্বপূর্ণ হলো যারা দলে আসবে তারা যেন বিশেষ ওই মুহূর্তের জন্য প্রস্তুত থাকে, যাতে আমরা আমাদের সেরাটা খেলতে পারি।

মার্কিনিয়োস আরও বলেন, ম্যাচ শেষে সে হতাশ ছিল। আমার মতে, সেটাই স্বাভাবিক, কারণ বিশ্বকাপ নিয়ে সে অনেক স্বপ্ন দেখেছিল এবং এখন সে চোটে ভুগছে। খেলোয়াড় হিসেবে আমরা সবাই বুঝতে পারছি যে, সে কিসের মধ্য দিয়ে যাচ্ছে।

নেইমারের আপডেট নিয়ে মার্কিনিয়োস বলেন, আজ ডাক্তারি পরীক্ষার পর সে কিছু অনুশীলন করেছে এবং চিকিৎসা নিয়েছে…খুব কঠোর পরিশ্রম করছে। এতেই প্রমাণ হয় যে ফিট ও প্রস্তুত হতে সে কতটা ব্যাকুল। আমরা জানি না তার ফিরতে কত সময় লাগবে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি এবং আশা করি, খুব শীঘ্রই সে শারীরিক ও মানসিকভাবে ফিট হয়ে যাবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ব্রাজিল নেইমারকে ছাড়াও ভালো খেলবে”

প্রকাশের সময় : ০৫:১৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২