ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“বিশ্বকাপে আজ ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৪৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 339 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিশ্বকাপে আজ ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড|

এবারের কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পায় ব্রাজিল। আজ সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০ টায় দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সেলেসাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ব্রাজিল সার্বিয়ার বিপক্ষে যেমন প্রথম ম্যাচে জিতেছে, সুইজারল্যান্ডও জিতেছে ক্যামেরুনের বিপক্ষে (১-০)। দুই দলের সামনেই তাই নকআউটে এক পা রাখার হাতছানি আজ।

তবে ব্রাজিলের জন্য বড় দুশ্চিন্তা হতে পারে বিশ্বকাপের রেকর্ড। পাঁচবারের চ্যাম্পিয়নরা সুইসদের বিপক্ষে এর আগে বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছে, একটিতেও জিততে পারেনি। গত বিশ্বকাপেই সুইজারল্যান্ডকে মোকাবেলা করতে হয়েছিল সেলেসাওদের। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এর আগের লড়াইটি অবশ্য সেই ১৯৫০ সালের। নিজেদের প্রথম সাক্ষাতে ২-২ ড্র করেছিল দুই দল। ব্রাজিলের সামনে তাই সুইজারল্যান্ড বড় এক ধাঁধাই।

এর মধ্যে চোট সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে ব্রাজিলিয়ান শিবির। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন দলের প্রধান তারকা নেইমার। গ্রুপ লিগে বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি। পা এখনও ফুলে রয়েছে নেইমারের। শুধু নেইমার নয়, সার্বিয়া ম্যাচের পরই জানা গিয়েছিল সুইজারল্যান্ডের বিপক্ষে দলের নির্ভরযোগ্য রাইট ব্যাক দানিলোকেও পাবে না দল। কারণ সেই গোড়ালির চোট।

ম্যাচের আগে সুইস কোচ মুরাত ইয়াকিন ব্রাজিলকে কিছুটা হুমকিই দিয়ে রাখলেন। তিনি বলেন, ‘অবশ্যই ব্রাজিলের বিপক্ষে জেতা সম্ভব। এই টুর্নামেন্ট ইতোমধ্যে অনেক অবিশ্বাস্য কিছু খেলা উপহার দিয়েছে। এটা মূলত ঐদিনের ফর্ম এবং ম্যাচের অবস্থার উপর নির্ভর করবে। আমরা এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা তাদের ব্যাপারে বেশ সচেতন কেননা তারা বিশ্বকাপ জয় করতে এসেছে। তাদের বিপক্ষে লড়াই করাটা হবে রোমাঞ্চকর।’

যদিও সুইসদের এই আত্মবিশ্বাস আর বিশ্বকাপে অতীত পরিসংখ্যান এবার কাজে নাও দিতে পারে। বেশ কয়েকজন তারকা চোটে পড়লেও এবারের ব্রাজিল দলের সাইডবেঞ্চ বেশ শক্তিশালী।

রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা, সান্দ্রো, পেদ্রো, কাসেমিরো, সিলভাদের নিয়ে গড়া দলটি যে কোনো প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিতে পারে এক নিমিষে। ব্রাজিলের চোখে যে এখন কেবল একটাই স্বপ্ন-মিশন হেক্সা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বিশ্বকাপে আজ ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড”

প্রকাশের সময় : ০৫:৪৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২