ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কাতারে ‘বাংলাদেশ ডে’ উদযাপন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 275 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দূতাবাস, দোহা ও কাতার সরকা‌রের উদ্যোগে বাংলাদেশ ডে উদযাপন করা হ‌য়ে‌ছে। সোমবার দোহার বাংলা‌দেশ দূতাবাস এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানায়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাংলাদেশ ও কাতারের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) মোবাশ্বেরা কাদারি স্বাগত বক্তব্য রাখেন। 

বাংলাদেশের বৈচিত্রময় সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন দূতাবাসের প্রথম সচিব মো. মাহদী হাসান। পরে বাংলাদেশর ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ এম এইচ এম স্কুলের শিক্ষার্থী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাউল গান পরিবেশন করেন কাতারের বাংলাদেশের চিরন্তন বাউল সংঘের সদস্যরা। এছাড়া বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, হস্তশিল্প সামগ্রী প্রদর্শনীর জন্য উপস্থাপন করেন অনন্যাসহ (কাতারস্থ বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সংগঠন) কমিউনিটির সদস্যরা। 

অনুষ্ঠানে বাংলাদেশি শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান কর হয়।

কাতার প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি নাগরিকরা অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য’ অ্যাফেয়ার্স ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি সমাপনী বক্তব্যে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য কাতার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। 

তিনি বলেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। এ সম্পর্ক সামনের দিনগুলোতে আরও গভীর ও শক্তিশালী হবে।  অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব‌্য দেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।

এই নিউজটি শেয়ার করুন

কাতারে ‘বাংলাদেশ ডে’ উদযাপন

প্রকাশের সময় : ০৩:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২