ডুলাহাজারা সাফারি পার্কের ‘সৈকত বাহাদুরের’ প্রাণ গেল
- প্রকাশের সময় : ০৫:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- / ২৭৮ বার পড়া হয়েছে
কক্সবাজার, প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট: কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হঠাৎ মাটিতে ঢলে পড়ে মা’রা গেছে ৩২ বছর বয়সী একটি পুরুষ হাতি। হাতিটির নাম ‘সৈকত বাহাদুর’।
সোমবার বিকেলে পার্কের ভেতরে বেষ্টনীতে হাতিটির মৃ’ত্যু হয়। ময়নাতদন্ত শেষে রাতে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম হাতির মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল চারটার দিকে খাবার গ্রহণের পর মাটিতে ঢলে পড়ে সৈকত বাহাদুর। চিকিৎসকেরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, হাতিটির মৃ’ত্যু হয়েছে। চিকিৎসকেরা জানান, হৃৎক্রিয়া বন্ধ হয়ে হাতিটি মা’রা গেছে।
হাতির মাহুত মো. ফারুক হোসেন বলেন, বিকেল পৌনে চারটার দিকে হাতিটি স্বাভাবিক অবস্থায় চারটি কলাগাছ ও চারটি মিষ্টিকুমড়া খেয়েছিল। এরপর পানিও খায়। কিছুক্ষণ পর হাতিটি হঠাৎ মাটিতে ঢলে পড়ে। হাতির মৃত্যুর ঘটনায় রাতে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট























