জিপিএ ৫ পেল বাবার লা’শ রেখে পরীক্ষা দিতে যাওয়া মিরাজ
- প্রকাশের সময় : ০৭:১৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
- / ২৩১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার লা্্শ বাড়িতে রেখে পরীক্ষা দিতে যাওয়া মাহিদুল হোসেন খান মিরাজ জিপিএ ৫ পেয়েছে এবারের এসএসসি পরীক্ষায়। সোমবার (২৮ নভেম্বর) এসএসসির ফল প্রকাশের পর দুপুরে এ তথ্য জানা যায়।
মিরাজ আখাউড়া উপজেলার গ্রিন ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রয়াত মোতাহার হোসেন খানের ছেলে। তাদের বাড়ি আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে।
মিরাজের মামা আরিফুল ইসলাম জানান, মিরাজ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলীর মামার বাড়িতে থেকে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো। গত ২১ সেপ্টেম্বর তার বাবা মোতাহার হোসেন খান মা’রা যান। এ সময় মিরাজের এসএসসি পরীক্ষা চলছিল। বাবার লা’শ বাড়িতে রেখেই ২২ সেপ্টেম্বর এসএসসির গণিত পরীক্ষা দেয় মিরাজ। পরীক্ষা দিয়ে আসার পর তার বাবার লা”শের জানাজা শেষে দা’ফন করা হয়।
মিরাজের মা তাসলিমা বেগম পরীক্ষায় ছেলের এই ফলাফলে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি ছেলের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘বাবার লা”শ রেখে পরীক্ষা দিয়েও সে ভাল ফলাফল করেছে। আজ তার বাবা বেঁচে থাকলে অনেক আনন্দিত হতেন।’
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট























