ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

“জঙ্গলে গিয়ে বিপাকে অভিনেত্রী”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:২২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ২৯২ বার পড়া হয়েছে
১০১

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || জঙ্গলে গিয়ে বিপাকে অভিনেত্রী|

ভারতের মধ্যপ্রদেশের সাতপুরা অভয়ারণ্যে ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।

জানা গেছে, সাতপুরায় বাঘ সংরক্ষণ প্রকল্প রয়েছে। সেখানে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত যাওয়ার নিয়ম থাকলেও অভিনেত্রী গাড়ি নিয়ে প্রকল্পের অনেক গহিনে চলে যান। আর এতেই বিপত্তি হয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ২২ নভেম্বর মধ্যপ্রদেশের ওই জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন রাভিনা। জঙ্গলে ঘোরাঘুরির একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে একটি বাঘের কাছাকাছি নায়িকার গাড়ি দেখা গেছে। আর ভিডিওটি নজরে আসতেই নড়েচড়ে বসেছেন সরকারি কর্তারা। ফলে জেরার মুখে পড়তে হচ্ছে এই অভিনেত্রীকে।

ওই অঞ্চলের সাব-ডিভিশনাল অফিসার ধীরজ সিংহ চৌহান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে বাঘের এত কাছাকাছি পৌঁছল নায়িকার গাড়ি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে বনবিহার অভয়ারণ্যে গিয়েছিলেন রাভিনা। সেখানেও বাঘকে লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা গেছে তাকে। সেই ঘটনারও তদন্ত শুরু করেছে বন দপ্তর

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“জঙ্গলে গিয়ে বিপাকে অভিনেত্রী”

প্রকাশের সময় : ০৬:২২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২