ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভৈরব নদে কুমিরের ‘রৌদ্রস্নান’, সতর্ক থাকার আহ্বান

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৪৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / 258 বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

যশোর, জেলা প্রতিনিধি: যশোরের নওয়াপাড়া বন্দর এলাকায় দেখা মিলেছে বিশাল আকৃতির কুমিরের। আট-দশ দিন ধরেই ভৈরব নদের ফেরিঘাট এলাকায় বিশাল আকৃতির এসব কুমির দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ভৈরব নদের ফেরিঘাট এলাকায় কুমির দেখতে স্থানীয়রা ভিড় করেন।

এসময় স্থানীয়রা জানান, কুদ্দুস নামের এক শ্রমিক প্রথম কুমিরটিকে দেখতে পান। পরে অন্যরা সেখানে আসেন। তাদের মধ্যে মধ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাবণ্য সাহা কুমিরের রোদ পোহানোর ভিডিও ও ছবি ফোনে ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। এরপর সেই ভিডিও মুর্হূতেই ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে নদীর পাড়ে হাজার হাজার মানুষ কুমিরটি দেখতে ভিড় করেন।

ভৈরব নদে কুমিরের ‘রৌদ্রস্নান’, সতর্ক থাকার আহ্বান

লাবণ্য সাহা বলেন, বিকাল সাড়ে ৪টার পর কুমিরটি আবার নদীতে চলে যায়। এর আগে কুমিরটি পাড়ে চরের উপর শুয়ে রোদ পোহাচ্ছিল। কুমিরটিকে দূর থেকে দেখে অনেক বড় মনে হয়েছে।

অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুজার সিদ্দিকী বলেন, স্থানীদের কাছ থেকে জেনেছি গত মঙ্গলবারও তিনটি কুমির দেখা গিয়েছিল এ নদীর পাড়ে। বুধবার বিকালে একটা কুমির একই স্থানে ডাঙ্গায় উঠে রোদ পোহাচ্ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটা সুন্দরবন এলাকার মিঠাপানির কুমির। খাদ্য সংকটের কারণে এ এলাকায় চলে আসতে পারে।

এসময় তিনি সবাইকে সতর্ক থাকতে বলেন। একই সঙ্গে নদীতে গোসল করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ভৈরব নদে কুমিরের ‘রৌদ্রস্নান’, সতর্ক থাকার আহ্বান

প্রকাশের সময় : ০৫:৪৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২