ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“ম্যারাডোনা খুব খুশি হবেন: মেসি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / 322 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ম্যারাডোনা খুব খুশি হবেন: মেসি|

শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম রাউন্ড শেষ করল আর্জেন্টিনা। এর পর শুরু হবে ষোলো দলের লড়াই। গ্রুপসেরা হওয়ায় দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকে এড়িয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে মেসিদের প্রতিপক্ষ এবার অস্ট্রেলিয়া।

কাতার বিশ্বকাপে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচে ২-০ গোলে পোল্যান্ডকে হারিয়েছেন মেসিরা।

লিওনেল মেসি বিশ্বাস করেন, পোল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাদে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শেষ ষোলতে নেতৃত্ব দেওয়ার পর দিয়েগো ম্যারাডোনা খুব খুশি হবেন।

মেসি বলেন, আমি এটি শিখেছি, আমি এটি জানতাম না। এই ধরনের রেকর্ড অর্জন চালিয়ে যেতে পেরে আনন্দিত। আমি মনে করি দিয়েগো আমার জন্য খুব খুশি হবেন, কারণ তিনি সবসময় আমাকে অনেক স্নেহ করতেন।

ম্যাচশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই পেনাল্টি মিসের বিষয়ে প্রশ্নের মুখে পড়েন মেসি। জবাবে তিনি বলেন, ‘পেনাল্টিটা মিস করে আমার খুবই রাগ হচ্ছিল।’

মেসির সেই মিসের পর আর্জেন্টিনাকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় দলটি। এর পর সময় যত গড়িয়েছে দলের পারফরম্যান্স যেন পাল্লা দিয়ে তত বেড়েছে।

এমন পারফরম্যান্স প্রসঙ্গে মেসি বলেন, ‘আমার ভুলের পর এই দলটা দারুণ শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। কারণ আমরা জানতাম, প্রথম গোলটা পেলেই পুরোপুরি বদলে যাবে ম্যাচ

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ম্যারাডোনা খুব খুশি হবেন: মেসি”

প্রকাশের সময় : ০৬:০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২