ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“আরও একটি রেকর্ড মেসির দখলে”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:২৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / 312 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আরও একটি রেকর্ড মেসির দখলে|

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। আর এ জয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়েই শেষ ষোলো পর্বে পা রেখেছে আলবিসেলেস্তারা। এরই সঙ্গে একটি রেকর্ডও করে ফেললেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দেশ কিংবা ক্লাবের হয়ে কোনো টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকে কখনো বাদ পড়েননি তিনি।

নাইন সেভেন ফোর স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য অঘোষিত ফাইনালে রূপ নিয়েছিল। শেষ ষোলোতে জিততে হলে কোনভাবেই হারা যাবে না পোল্যান্ডের বিপক্ষে! তেমনটা অবশ্য হয়নি। দাপট দেখিয়েই জয় তুলে নেয় মেসিরা। যদিও প্রথমার্ধে মেসির পেনাল্টি রুখে দিয়েছিলেন পোলিশ গোলরক্ষক।

তবে এবারও গ্রুপ পর্ব পার করায় একটি রেকর্ড এখনো মেসির দখলেই থাকলো। আর তা হলো- দেশ কিংবা ক্লাবের হয়ে কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে কখনো বাদ না পড়া।

মেসি এখন পর্যন্ত দুটি ক্লাবের হয়ে ইউরোপিয়ান ফুটবল খেলেছেন। বার্সেলোনা এবং পিএসজির হয়ে এখন পর্যন্ত গ্রুপ পর্বে বাদ পড়েনি তার দল। বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন লিগ শিরোপা জিতেছেন মেসি। তবে এখনো চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে সফলতার দেখা পাননি সময়ের অন্যতম সেরা এ ফুটবলার।

এদিকে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই হেরে যায় আর্জেন্টিনা। এরপর শঙ্কা জেগেছিল প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার। তবে পরের দুই ম্যাচে মেক্সিকো এবং পোল্যান্ডকে হারিয়ে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে আবারও একবার বিশ্বকাপে শেষ ষোলোতে পা রাখে মেসির দল।

এদিকে শেষ ষোলোর টিকিট পাওয়ার পাশাপাশি তাদের প্রতিপক্ষ জেনে গেছে দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। গ্রুপ ‘ডি’ থেকে রানার্স আপ হওয়া অস্ট্রেলিয়াই হচ্ছে আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“আরও একটি রেকর্ড মেসির দখলে”

প্রকাশের সময় : ০৬:২৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২