ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / 330 বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছে আর্জেন্টিনা। এই ম্যাচে শুধু জয় নয়, রেকর্ডও গড়েছেন লিওনেল মেসি।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন মেসির। প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার ২১ ম্যাচ খেলার রেকর্ড পেছনে ফেলেছেন কাল রাতে পোল্যান্ডের মুখোমুখি হয়ে। বিশ্বকাপে নিজের ২২তম ম্যাচে দ্বিতীয় রাউন্ডে ওঠার টিকিট কেটে মেসি বলেছেন, ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন।

পোল্যান্ডকে কাল ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ম্যারাডোনার রেকর্ডটি সম্পর্কে কিছুদিন আগে জেনেছেন মেসি।

চারটি বিশ্বকাপ খেলা কিংবদন্তিকে স্মরণ করে মেসি বলেছেন, ‘এটা কিছুদিন আগে জেনেছি। এমন সব রেকর্ড ভেঙে এগিয়ে চলা আনন্দের বিষয়। আমার মনে হয় ডিয়েগো খুব খুশি হতেন। তিনি আমাকে অনেক স্নেহ করতেন। আমার সবকিছু ভালোমতো এগোলে খুশি হতেন।’

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হারের পর আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে কি না, শঙ্কা জেগেছিল। মেসি মনে করেন, আর্জেন্টিনা একদম ঠিক সময়ে ঘুরে দাঁড়িয়েছে, ‘প্রথম গোলটির পর থেকে সবকিছু আমাদের ইচ্ছেমতোই হয়েছে।

এরপর আমরা সেই খেলাটা ফিরিয়ে এনেছি, যেটা বিশ্বকাপের শুরু থেকেই খেলার চেষ্টা করছি। অনেক কারণেই তা পারিনি। তবে আজ (কাল) সেটি করতে পেরে ভবিষ্যতের আত্মবিশ্বাসটুকু তুলে নেওয়া গেছে।’

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ সামনে রেখে মেসি বলেছেন, ‘আমরা জানি, এখন থেকে সবকিছুই কঠিন হবে। প্রতিপক্ষ যে-ই হোক, সহজ হবে না।

আমরা সাম্প্রতিক সময়ে নিজেদের অভিজ্ঞতায়ই দেখেছি, যে কেউ ভালো খেলে জিততে পারে।’ তবে মেসি ভক্তদের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন। সৌদির কাছে হারের পরও ঠিক একই অনুরোধ করেছিলেন। ভক্তদের সেই আস্থার প্রতিদান দিয়েই আর্জেন্টিনাকে দ্বিতীয় রাউন্ডে তুলেছেন মেসি-ম্যাক অ্যালিস্টাররা।

নকআউট পর্বেও আর্জেন্টিনার প্রতি ভক্তদের আস্থা রাখার অনুরোধ জানিয়ে মেসি বলেছেন, ‘ভক্তদের সেই একই কথা বলছি, যেটা আমরা হার দিয়ে শুরুর পর বলেছিলাম। আমরা শান্তই আছি। দল এভাবেই খেলবে।

এই নিউজটি শেয়ার করুন

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

প্রকাশের সময় : ০৩:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২