ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রেলের বাতিল কোচ এখন রেস্তোরাঁ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৩৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / 537 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে বাতিল ট্রেনের কোচকে সাজিয়ে বানানো হয়েছে রেস্তোরাঁ। দেশটির উত্তরবঙ্গে যাওয়া পর্যটকদের এখন নতুন আকর্ষণের জায়গা এটি।

সূত্রে জানা গেছে, ৩২ আসনের রেস্তোরাঁটি পিপিপি মডেলে চালানো হবে। সাজসজ্জা সহজেই পর্যটকদের মন কাড়বে। থাকছে নানা ধরনের খাবারের পসরা।

ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের এডিআরএম সঞ্জয় চিরাওয়ারওয়ার বলেন, ‘দেশ-বিদেশের যাত্রীদের উন্নত পরিষেবা দিতে অত্যাধুনিক এই রেস্তোরাঁ চালু করা হয়েছে।’

নিউ জলপাইগুড়ি রেল স্টেশন শুধু সাধারণ যাত্রীদের নয়, পর্যটকদের কাছেও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা মনে করছেন নতুন এই রেস্তোরাঁটি দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে। যাত্রীদের ভালো ও উন্নতমানের খাবার সরবরাহ করাই মূল লক্ষ্য। সেই পরিপ্রেক্ষিতে রেলের আয় বাড়ার সম্ভাবনাও রয়েছে।

জানা গেছে, এই রেস্তোরাঁয় ইন্ডিয়ান, চাইনিজ এবং দক্ষিণ ভারতীয় খাবার মিলবে। খোলা থাকবে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। উল্লেখযোগ্য সাড়া মিললে আগামীতে এর আসন সংখ্যা বাড়ানো হবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

রেলের বাতিল কোচ এখন রেস্তোরাঁ

প্রকাশের সময় : ১১:৩৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২