ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“ব্রাজিল দলে আরেক দুঃসংবাদ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / 342 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ব্রাজিল দলে আরেক দুঃসংবাদ|

কাতার বিশ্বকাপে একের পর এক ইনজুরির খবর। বিশ্বকাপের আগেই ফ্রান্স দলের বেশ কয়েকজন নির্ভরযোগ্য খেলোয়াড় ছিটকে যান। ছিটকে যায় আর্জেন্টিনা দলের খেলোয়াড়ও।

বিশ্বকাপ শুরুতে ইনজুরিতে পড়েন ব্রাজিলের সুপারস্টার নেইমার। তার বিশ্বকাপে বাকি খেলাগুলো নিয়েও সন্দেহ রয়েছে। এরই মধ্যে আরেক দুঃসংবাদ বয়ে এনেছে গ্যাব্রিয়েল জেসুসের ইনজুরি। বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

হাঁটুর ইনজুরিতে বিশ্বকাপ শেষ জেসুসের। ডাক্তারি পরীক্ষা শেষে আজ শনিবার এই দুঃসংবাদ আসে।

গতকাল শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে হার দেখেছে ব্রাজিল। যদিও এই ম্যাচের আগেই শেষ ষোলো নিশ্চিত হয়েছিল তাদের। এর মধ্যে কোরিয়ার বিপক্ষে নকআউটের লড়াইয়ের আগে দুঃসংবাদ—জেসুস থাকছেন না কাতার বিশ্বকাপে।

ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের পর ব্রাজিল ফুটবল দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমা জানান, ডান হাঁটুতে ব্যথা অনুভব করছেন দলের দুই ফুটবলার অ্যালেক্স টেলেস ও গ্যাব্রিয়েল জেসুস। এখানে টেলেসের আঘাত মারাত্মক না হলেও জেসুস অনেকটা সময়ের জন্য চলে যাচ্ছেন মাঠের বাইরে।

কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে জেসুসকে। হেক্সা মিশনে মধ্যপ্রাচ্যে আসা ব্রাজিল শুরু থেকেই ইনজুরি নিয়ে বিপাকে। দলের সেরা তারকা নেইমার আউট প্রথম ম্যাচ খেলেই। নকআউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম। যদিও পায়ের চোটের উন্নতি হচ্ছে তার।

শুধু নেইমার নন, দানিলো ও সান্দ্রোও ফিট নন। সব মিলিয়ে একাদশ গড়তে গিয়েই বিপাকেই আছেন কোচ তিতে। এর মধ্যে আগামী সোমবার নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। যেখানে হারলেই বিদায়

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ব্রাজিল দলে আরেক দুঃসংবাদ”

প্রকাশের সময় : ০১:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২