“সেনেগালের বিপক্ষে জয়ে চোখ ইংল্যান্ডের”
- প্রকাশের সময় : ০৩:৪৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
- / ৩৩২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সেনেগালের বিপক্ষে জয়ে চোখ ইংল্যান্ডের|
সেনেগালের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে এবারের বিশ্বকাপে দারুণ খেলা ইংল্যান্ড। গ্রুপ পর্ব থেকে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে উঠেছে হ্যারি কেনেরা। বাংলাদেশ সময় রাত ১ টায় কাতারের আল বাইত স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।
ইংল্যান্ড এবারের বিশ্বকাপে দারুণ সূচনা করেছে। প্রথম ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে হ্যারি কেনের দল। তবে দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করে বসে থ্রি-লায়ন্সরা। শেষ ম্যাচে ওয়েলসকে উড়িয়ে দিয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো নিশ্চিত করে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ইংল্যান্ডের আক্রমণভাগ আর মধ্যমাঠ বেশ ধারালো বলাই চলে।
মিডফিল্ডে রয়েছেন জর্ডান হেন্ডারসন, জেমস ম্যাডিসনের মতো তারকারা। ফরোয়ার্ড লাইনে তো তারকার ছড়াছড়ি দলটিতে। অধিনায়ক হ্যারি কেন, জ্যাক গ্রিলিশ, মার্কাস রাশফোর্ড, ফিল ফোডেন আর রাহিম স্টারলিংয়ের মতো খেলোয়াড়েরা। ডিফেন্সে হ্যারি ম্যাগুইরা, কিরিয়ন ট্রিপিয়ার, লুক শ এর মতো তারকারা তো রয়েছেনই। আর গোলবারে পিকফোর্ড আস্থার প্রতীক। গ্রুপ পর্বে মোট ৯ গোল দিয়েছে ইংলিশরা। হজম করেছে মাত্র দুটি। সেনেগালের বিপক্ষে এই ম্যাচে ইংলিশরাই যে ফেবারিট তা অনায়াসায় বলা চলে। কেন গোল না পেলেও এই বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট তার।
সেনেগাল দারুণ ফুটবল উপহার দিয়ে নকআউটে উঠে এসেছে। ২০০২ সালের পর আবারো দলটি নকআউট স্টেজে উঠেছে। কোচ জিব্রেল সিসে দলকে দারুণভাবে তৈরি করেছেন। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা সেনেগাল শেষ দুই ম্যাচ জিতেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। বিশেষ করে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে তারা দারুণ ফুটবল খেলেছে। সেই ম্যাচে ইকুয়েডর ড্র করলেই সেকেন্ড রাউন্ডে চলে যেতো। সেখান থেকে ম্যাচ জিতেই নকআউটে উঠে আসে সিসের দল। সাদিও মানে না থাকলেও সেনেগালেও এই ফলাফল অবশ্যই ভালো বলা চলে
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট
























