ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“ম্যাচ হারল, জরিমানাও গুনল ভারত”

রিপু
  • প্রকাশের সময় : ১২:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / ২৪০ বার পড়া হয়েছে
৭৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ম্যাচ হারল, জরিমানাও গুনল ভারত|

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নামা ভারত সাকিব আল হাসান ও বাংলাদেশি বোলারদের তোপে মাত্র ১৮৬ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও ধুঁকতে থাকে। যেখানে ১৩৬ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে বসে। তবে শেষের ব্যাটার মোস্তাফিজকে নিয়ে ‍যুদ্ধ চালিয়ে যান মিরাজ। দারুণ ব্যাটিং করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন তিনি।

ম্যাচ হারের সঙ্গে বড় অঙ্কের জরিমানাও গুনতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। স্লো ওভারের কারণে প্রত্যোক ক্রিকেটারের ম্যাচ ফির ৮০ শতাংশ কেটে নেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট দল তাদের নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার বেশি সময় লাগিয়েছিলেন। যে কারণে ওভারপ্রতি ২০ শতাংশ করে ৪ ওভারের জন্য ৮০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। এ কারণে পরবর্তী কোনো শুনানির প্রয়োজন হয়নি

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ম্যাচ হারল, জরিমানাও গুনল ভারত”

প্রকাশের সময় : ১২:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২