ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“যে কৌশলে ব্রাজিলকে হারাল ক্রোয়েশিয়া”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:২৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / 390 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || যে কৌশলে ব্রাজিলকে হারাল ক্রোয়েশিয়া|

কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় সেলেকাওরা।আর এর মাধ্যমেই টানা দ্বিতীয় বারের মতো ক্রোয়েশিয়া চলে গেছে বিশ্বকাপের শেষ চারে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় ক্রোয়েশিয়া। এজন্য অবশ্য ক্রোয়েশিয়া কোচ জ্লাটকো ডালিচ তার রক্ষণভাগকে বেশি কৃতিত্ব দিয়েছেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার কোচ তার মিডফিল্ডকে বিশ্বসেরা আখ্যায়িত করে বলেন, আমার দল মিডফিল্ডে সেরা। শুধু সেরা নয়, বিশ্বসেরাই বলব।

বিশ্বসেরা মিডফিল্ডের কারণ ব্যাখাও করেছেন তিনি, আমার মিডফিল্ডারদের যেমন গতি রয়েছে তেমনি আবার প্রতিপক্ষের গতিও রোধ করতে পারে। ব্রাজিলকে মিডফিল্ডে দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে আমার ফুটবলাররা।

এই বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে কেউ আলোচনায় রাখেনি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমার-ভিনিসিয়াসদের পারফরম্যান্স দেখে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।

আগে তিনি বলেছিলেন, টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ব্রাজিল। এ পর্যন্ত আমরা যত ম্যাচ খেলেছি, তার চেয়ে এবারের ম্যাচটি একেবারেই ভিন্ন হবে। কারণ ব্রাজিল ফুটবল খেলতে ভালোবাসে। আমরা যদি বাস্তবতার কথা চিন্তা করি, তা হলে ব্রাজিল এ টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। তাদের হাতে দারুণ সব অপশন রয়েছে। দুর্দান্ত একটা স্কোয়াড আছে ওদের, যা ভীতিকর। ফলে আমাদের জন্য এটি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে।

দালিচ আরও বলেন, ম্যাচটি আমাদের কাছে কোয়ার্টার ফাইনাল নয়, এটিকে ফাইনাল ম্যাচ বলা যায়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আমরা খেলার আগেই হার মানব না। আমরা আমাদের নিজেদের মতো করে ব্রাজিলকে রুখে দেওয়ার চেষ্টা করব।

কিনউত সেই কোচের সেই ভয় কাটিয়েই ক্রোয়েশিয়া এখন সেমিফাইনালে। টানা দুই ম্যাচ টাইব্রেকারে জিতে তারা শেষ চারে।

টাইব্রেকারে ম্যাচ নিয়ে যাওয়া তাদের কৌশল কি না এই প্রসঙ্গে তিনি বলেন, টাইব্রেকার আমাদের অন্যতম শক্তি। তবে আমরা ম্যাচেও নিয়ন্ত্রণ রাখি।

মিডফিল্ডকে সেরা বললেও আজকের ম্যাচের নায়ক মূলত ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচ। গোলরক্ষকই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন বলে স্বীকার করলেন কোচ, নিঃসন্দেহে সে ম্যাচের মূল চরিত্র। ব্রাজিলের ফুটবলাররা তার সামনে এসে আত্মবিশ্বাস হারিয়েছে। দারুণ সেভ করেছে সে। ফলে পরবর্তীতে ব্রাজিলের ফুটবলাররা আত্মবিশ্বাস নিয়ে শট সেভাবে করতে পারেনি।

কিন্তু এর আগের বিশ্বকাপের পরিসংখ্যানে দেখা গেছে, সব মিলিয়ে চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয় ছিল ব্রাজিলের; একটি ম্যাচ ড্র হয়েছে। ২০০৫ সালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে। সে ম্যাচটি ১-১ গোল সমতায় ড্র হয়।

এর পর ২০০৬ বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্ব আসরে মুখোমুখি হয় দল দুটি। যেখানে ব্রাজিল ১-০ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। ২০১৪ সালে পুনরায় দুদলের দেখা হয়। সেখানে ব্রাজিল ৩-১ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে।

সর্বশেষ ২০১৮ সালে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে দেখা হয়েছিল এই দুটি ফেভারিট দলের। সেই ম্যাচেও ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিলেন তিতের শিষ্যরা

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“যে কৌশলে ব্রাজিলকে হারাল ক্রোয়েশিয়া”

প্রকাশের সময় : ০৫:২৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২