ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“রেফারিকে ধুয়ে দিলেন মেসি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:২৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / 416 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || রেফারিকে ধুয়ে দিলেন মেসি|

ডাচদের বিপক্ষে নিশ্চিত জয়ের পথেই ছিল আর্জেন্টিনা। মাত্র এক মিনিট পার করতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হতো। খেলার যখন এমন অবস্থা তখনই অবান্তর এক ফাউলের কল করে বসেন রেফারি অ্যান্তোনিও মাতু লাহোজকে।

নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় নেদারল্যান্ডস। দারুণ বুদ্ধিদীপ্ত ফ্রি কিক থেকে গোল করে ডাচদের ঐতিহাসিকভাবে ম্যাচে ২-২ গোলে সমতায় ফেরান উইঘোর্স্ট।

৯০ মিনিটের খেলা ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ে কোনো দলই গোল দিতে পারেনি। তখন খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে বিদায় করে মেসিরা।

শুক্রবার কাতারের লুসাইল স্টেডিয়ামে নেদারল্যান্ডস-আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন স্প্যানিশ রেফারি অ্যান্তোনিও মাতু লাহোজকে। ম্যাচে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। পুরো ম্যাচে ৪৮ বার বাজানো হয়েছে ফাউলের বাঁশি। এতে করে দুই দলের খেলোয়াড়রাই বিরক্ত হয়েছেন।

ম্যাচের মধ্যেই হলুদ কার্ড দেখতে হয়েছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও কোচিং স্টাফ ওয়াল্টার সামুয়েলকে। হলুদ কার্ড দেখা থেকে বাদ যাননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও।

খেলা শেষে বাজে রেফারিং নিয়ে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি কিছু বলতে চাই না; বললে শাস্তি পেতে হবে। মানুষ দেখেছে কী হয়েছে, কিন্তু আমার মনে হয়, এমন রেফারিকে এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব দেয়া ফিফার উচিত নয়। যে নিজের কাজটা ভালোভাবে জানে না, এত গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে কেনো দায়িত্ব দেওয়া হলো।

মেসি আরও বলেন, আমরা খুব একটা ভালো খেলতে পারিনি। এর মধ্যে রেফারির কারণেই খেলা অতিরিক্ত সময়ে গড়িয়েছে। তিনি সব সময় আমাদের বিপক্ষে ছিলেন। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“রেফারিকে ধুয়ে দিলেন মেসি”

প্রকাশের সময় : ১১:২৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২