ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

নরসিংদীতে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • / 404 বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || নরসিংদীতে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক।

নরসিংদীতে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় আবু হুরেক (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে শহরের বাজিরমোড় এলাকার নিরালা হোটেলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তার আবু হুরেক নরসিংদী সদর থানার মধ্যশীলমান্দি গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আবু হুরেক একজন অভ্যস্ত যৌন অপরাধী। তিনি ফেসবুকে এক কলেজছাত্রীর সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুই বছর ধরে বহুবার ধর্ষণ করেন আবু হুরেক। একপর্যায়ে নির্যাতিতা আত্মহত্যা ছাড়া বিকল্প ভেবে পাচ্ছিলেন না।

গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কলেজছাত্রী আবু হুরেককে আসামি করে নরসিংদী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে সিপিএসসি নরসিংদীর আভিযানিক দল শুক্রবার দুপুরে সদর থানার বাজিরমোড় নিরালা হোটেল থেকে আসামি আবু হুরেককে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ও ১টি সিম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, ‘গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

এই নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

প্রকাশের সময় : ০৩:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২