ঢাকা
,
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩
কালীগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা
কালীগঞ্জে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
সাভারে নাকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পলাতক চিকিৎসক-নার্স
রংপুরে ইয়াবার গোপন মজুত, গ্রেপ্তার মা; ছেলের খোঁজ নেই
বিড়ির বাজার নিয়ে বিরোধ, গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর
ঘোড়াশালে উদ্ধার হওয়া বৃদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত
নবীনগরে মাসব্যাপী বাণিজ্য মেলার শুভ উদ্ভোদন
ধামইরহাটে হালিমার হত্যাকান্ডের ৪ আসামি গ্রেফতার
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল যমজ দুই ভাইয়ের
মণিপুরী ফেডারেশনের উদ্যোগে ‘নিংতম কং’ টুর্নামেন্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
- প্রকাশের সময় : ০১:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / 344 বার পড়া হয়েছে
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি কাং ফেডারেশনের উদ্যোগে ‘নিংতম কাং’ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ কাংশং এ অনুষ্ঠিত পুরুষদের ফাইনাল খেলায় লাইনিংথৌ কাংখুৎ শিবগঞ্জ, সিলেট ১৩-১১ পয়েন্টে গোপাল দেব কংখুৎ, মণিপুরিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
একই সাথে মহিলাদের খেলায় নংদোনলেইমা কাংখুৎ, নয়াপত্তন ৭-৫ পয়েন্টে রাধাগবিন্দ কাংখুৎ, মঙ্গলপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
মণিপুরি নিংতম কাং টুর্নামেন্টের আহ্বায়ক থোঙাম নবকুমার সিংহের সভাপতিত্বে ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক অওয়াংতাবম সমরেন্দ্র এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী দেব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজওয়ান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি কবি এ. কে. শেরাম, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক জয়ন্ত কুমার সিংহ, মণিপুরি কাং ফেডারেশনের সভাপতি ইবুংহাল সিংহ শ্যামল প্রমুখ।
এবারের নিংতম কাং টুর্নামেন্টের আয়োজনের মত প্রতিবছরের মত পুরুষ ও মহিলাকে ২টি ভাগে বিভক্ত করা হয়। পুরুষের ৮টি দল ও মহিলার ৫টি দল অংশগ্রহণ করে।
ট্যাগস :




























