ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

“৩২ একর জমির মালিক বানর”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:১৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 619 বার পড়া হয়েছে

ফিচার ডেস্ক।। “৩২ একর জমির মালিক বানর”।

সামান্য জমি দখলের জন্য মানুষ মারামারি করে বেড়ায়, সেখানে বানরের নামে জমি লিখে দেওয়ার ঘটনা বিরল। অবিশ্বাস হলেও এমনটাই হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওসমানাবাদ জেলায় অবস্থিত। গ্রামের নাম উপলা। সেখানকার বাসিন্দা বানরের বসবাসের জন্য ৩২ একর জমি দান করেছে।

বাসিন্দা বানরের বসবাসের জন্য ৩২ একর জমি দান করেছে

banor

উপলা গ্রামে এখন ছুটে বেড়ায় বানরেরা। তাই গ্রামটি বানরের গ্রাম নামেই বেশ পরিচিত। বহু বছর ধরে ঐ গ্রাম এবং এর আশপাশে ও এর পাশের জঙ্গলে বানরেরা দল বেঁধে বসবাস করে। সেখানে বানরের নামে আনুষ্ঠানিকভাবে জমি লিখে দেন গ্রামবাসী। গ্রামটির পঞ্চায়েতপ্রধান বাপ্পা পাডওয়ালের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, গ্রামের পঞ্চায়েত ৩২ একর জমি বানরদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে।

বাপ্পা পাডওয়াল আরো জানান, গ্রামবাসীর সঙ্গে বানরগুলোর মধুর সম্পর্ক রয়েছে। খুদা পেলেই বন ছেড়ে বানরেরা বাড়ির দরজায় হাজির হয়। তখন বানরগুলোকে খাবার দেওয়া হয়। গ্রামে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানেও বানরদের খাবারের ব্যবস্থা থাকে। এমনকি উপহারও দেওয়া হয়। এটাই গ্রামের রীতি। বছরের পর বছর ধরে এই রীতি চলে আসছে। গ্রামটিতে এখন বানরের সংখ্যা প্রায় ১০০। আগে আরো বানরের বসবাস ছিল।

বন বিভাগ জানায়, বানরের জন্য রেজিস্ট্রি করা জমির উপর গাছ লাগানো হয়েছে। তাদের নিরাপত্তার খাতিরে সব ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে একটি বাড়িও রয়েছে। তবে তা পরিত্যক্ত। পরিত্যক্ত হলেও সেখানে দল বেধে থাকতে পারে বানরেরা।

এই নিউজটি শেয়ার করুন

“৩২ একর জমির মালিক বানর”

প্রকাশের সময় : ০৮:১৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২