ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজপথের রাজনীতির চেয়ে সংসদকে গুরুত্ব দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নায়িকা কে? শাকিবের নতুন সিনেমা নিয়ে গুঞ্জনের ইতি টানলেন প্রযোজক মানবদেহে মাইক্রোপ্লাস্টিক, কতটা বাড়ছে ক্যান্সারের আশঙ্কা? ঢাকার কনসার্টে পারফর্ম করবেন পাকিস্তানি তারকা হাসান রহিম হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়েই চলেছে, আরও ৩ শিশুর মৃত্যু প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে ফের সাফ সভাপতির আসনে কাজী সালাহউদ্দিন বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর আহ্বান জেলা ছাত্রদল সভাপতিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ৪১টি দুধের সবকটিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক নবীনগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

“কোনো নারীকে ফিরিয়ে দিতে পারেন না, ৬১ বছরে ৮৮ বিয়ে”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:৪৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ৩৮৯ বার পড়া হয়েছে

মজার খবর ডেস্ক || “কোনো নারীকে ফিরিয়ে দিতে পারেন না, ৬১ বছরে ৮৮ বিয়ে”।

১৪ বছর বয়সে প্রথম বিয়ে করেছিলেন। সেই শুরু। এখন বয়স ৬১। ফের বিয়ের পিঁড়িতে পশ্চিম জাভার মাজালেংকার বাসিন্দা কান। ৮৮ তম বিয়েটি সেরে ফেলতে প্রস্তুত বৃদ্ধ।

বারবার বিয়ে করার জন্য ইন্দোনেশিয়ায় ‘প্লেবয় কিং’ নামে বেশ খ্যাতি রয়েছে কানের। এবারে তার সেই খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ৬১ বছর বয়সি কান পেশায় একজন কৃষক। তিনি কোনো নারীকে ফিরিয়ে দিতে পারেন না বলে জানিয়েছেন।

তবে এবারে যাকে বিয়ে করছেন কান, সেই পাত্রী কানেরই ৮৬তম স্ত্রী। নিজের প্রাক্তন সহধর্মিনীকে ফের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান তিনি। কান বলেন, ‘বহু দিন আগে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের সেই ভালোবাসা আজও প্রবল।’

কান জানিয়েছেন, পাত্রীও তাকে খুব ভালোবাসেন। সেই কারণেই ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত। তবে তাদের প্রথম দফার বিয়ে সে বারে এক মাসের বেশি টেকেনি।

কান প্রথম বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে। সেই বিয়েতে কনে ছিল তার থেকে দুই বছরের বড়। বিয়ের ভাঙার জন্য নিজেকেই দুষেছেন কান।

সংবাদমাধ্যমকে বলেছেন,‘আমার আচরণ সেই সময় খুব খারাপ ছিল। আমার খারাপ ব্যবহারের জন্যই দুই বছর পরে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন আমার প্রথম স্ত্রী।’ তবে খারাপ ব্যবহার বলতে তিনি কী বলতে চেয়েছেন, তা উল্লেখ করেননি।

কান জানিয়েছেন, প্রথম বিয়ে ভাঙার পরে তার রাগ হয়। আধ্যাত্মিক জ্ঞান আহরণের দিকে ঝোঁকেন তিনি। তার জোরেই ঠিক করে নিয়েছিলেন, এবারে বহু নারী তার প্রেমে পড়বেন।

কানের কথায়,‘সে যাই হোক, নারীদের জন্য অসম্মানজনক, এমন কোনো কাজ আমি করি না। কারও মন নিয়ে খেলাও করি না।’ গত ৮৭টি বিয়েতে কানের কতগুলো সন্তান, তা জানা যায়নি।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“কোনো নারীকে ফিরিয়ে দিতে পারেন না, ৬১ বছরে ৮৮ বিয়ে”

প্রকাশের সময় : ০৪:৪৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২