ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জামায়াতের মতো এনসিপিও বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করেছে’ গাজীপুরে বিয়ের চার মাস না যেতেই অস্ত্রের মুখে নববধূকে ধর্ষণ, আদালতে মামলা জাফলং যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত মেয়ে; মা গুরুতর আহত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান ঘিরে আয়োজন, কাল উদ্বোধন রাষ্ট্রপতির প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা গণপতি হত্যা: জবানবন্দি শেষে কারাগারে দুই আসামি নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা, আহত ১ অভিনেত্রী সারার ভিডিও ফাঁসের দাবি, নেটদুনিয়ায় কেন তোলপাড়? বাংলা কিউআরের ব্যবহার বাড়ছেই, দৈনিক লেনদেন ১১০ কোটি ছাড়িয়েছে খেলার পথে অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

“৩২ বছরের ছোট তরুণীকে বিয়ে করছেন অভিনেতা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 487 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ৩২ বছরের ছোট তরুণীকে বিয়ে করছেন অভিনেতা|

৩২ বছরের ছোট তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বাবলু পৃথ্বিরাজ। তবে এখনো বিয়ের দিন-তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এই অভিনেতা।

৫৬ বছর বয়সী বাবলুর এটি দ্বিতীয় বিয়ে। অসম বয়সের সম্পর্ক হওয়ায় বিষয়টি নিয়ে বেশ কিছু দিন ধরে জোর জল্পনা চলছে। গুঞ্জন চাউর হয়, গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেছেন বাবলু। বিতর্কের ভয়ে তা প্রকাশ করছেন না। ভারতীয় একটি টেলিভিশন চ্যানেল বিয়ের খবর প্রকাশ করলে বিষয়টি নিয়ে মুখ খুলেন বাবলু।

হবু স্ত্রীর বয়স নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তা দাবি করে বাবলু পৃথ্বীরাজ বলেন—‘আমার বয়স ৫৬। ওর (হবু স্ত্রী) বয়স ২৪ বছর। ও বিয়ের জন্য তৈরি। কিন্তু আমি বিয়ের তারিখ পিছিয়েছি। মূলত, বিয়ের বিষয়টি ওকে ভাবার জন্য সময় দিয়েছি। কিন্তু আমাকে বিয়ে করার জন্য ও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’

জোর গুঞ্জন উড়ছে বাবলুর হবু স্ত্রী মালয়েশিয়ার নাগরিক। এ তথ্য ভুল উল্লেখ করে বাবলু বলেন, ‘ও মালয়েশিয়ার নাগরিক নয়। ও অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানার মেয়ে।’

বাবলুর হবু স্ত্রীর পরিবারও এ বিয়েতে অমত করেনি। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমাদের সম্পর্ক নিয়ে ওর পরিবারে অমত নেই। কে কাকে ভালোবাসবে, কাকে বিয়ে করবে তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না বলে মনে করে ওর পরিবার।’

১৯৯৪ সালে প্রথম বিয়ে করেন বাবলু। তার প্রথম স্ত্রীর নাম বীণা। ১৯৯৫ সালে এ সংসার আলো করে জন্ম নেয় পুত্র আহেদ। তার ছেলের বয়স এখন ২৮ বছর। বেশ আগে বিবাহবিচ্ছেদ হয়েছে বীণা-বাবলুর।”

১৯৭১ সালে তামিল ভাষার ‘নাঙ্গু সুভারগাল’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে রুপালি পর্দায় পা রাখেন বাবলু। গত পাঁচ দশকে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। সঞ্চালক হিসেবেও খ্যাতি রয়েছে তার।”

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“৩২ বছরের ছোট তরুণীকে বিয়ে করছেন অভিনেতা”

প্রকাশের সময় : ০১:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২