ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

নবীনগরে উপনির্বাচনে ইভিএমে ভোট দিলেন শত বছরের বৃদ্ধা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:২৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • / 362 বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বিদ্যাকুট ইউপি’র ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাঠিতে ভর দিয়ে ভোট কেন্দ্রে এসেছেন ১০০ বছরের এক বৃদ্ধা। ইভিএমে ভোট দিয়ে উৎফুল্ল প্রবীণ এ ভোটার।

আজ ২৫ মে বৃহস্প্রতিবার সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয় ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। দুপুরে বিদ্যাকুট পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

প্রবীণ এই বৃদ্ধা প্রতিদিনের পোস্টকে বলেন, আমি টেলিভিশনে ইভিএমে ভোট দেওয়া দেখেছি, এই প্রথম ভোট কেন্দ্রে এসে আমি আমার পছন্দের প্রার্থীকে ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছি।

প্রিজাইডিং অফিসারে দায়িত্ব থাকা বাকির আহমেদ হামিম বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৪০৩ জন। দুপুর ১ টা পর্যন্ত ৫৬% ভোট কাষ্ট হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান বলেন, শান্তিপূর্ণভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উল্লেখ্য: গত ইউনিয়ন পরিষদে এই ওয়ার্ডে জয়লাভ করেন আবুল খায়ের মিয়া মেম্বার। দায়িত্ব গ্রহনের কয়েক মাস পর তিনি মারা যান। তিনি মারা যাওয়ায় এই ওয়ার্ডে ফের উপ-নির্বাচন হচ্ছে।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে উপনির্বাচনে ইভিএমে ভোট দিলেন শত বছরের বৃদ্ধা

প্রকাশের সময় : ১১:২৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩