ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, শেষে আত্মসমর্পণ স্বামীর চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় বাই সাইকেল পুরস্কার পেল ৩৭ কিশোর

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / 575 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্র্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুফি ইউনুস শাহ সাহেব ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৩৭ কিশোর মুসল্লীদের মাঝে বাই সাইকেল পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) আলীয়াবাদ উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে শিশু-কিশোরের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে পৌরসভার ৫নং ওয়ার্ডের আলীয়াবাদ উত্তরপাড়া জামে মসজিদে টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায় করায় সুফি ইউনুস শাহ সাহেব ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাহ মোঃ আমজাদ হোসেনের পৃষ্টপোষকতায় শিশুদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।

মসজিদের সভাপতি ভিপি আব্দুর রহমানের সভাপত্বিতে ও মসজিদের খতিব মাওলানা মুফতি মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্টের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার আলী হোসেন টুটুল, উদ্বোধক ছিলেন, ডিসেন্ট টেক্স লিঃ এর সিইও মোঃ মোশারফ হোসেন। বক্তব্য রাখেন- সলিমগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ ইউনুস, বিশিষ্ট সমাজসেবক মোঃ নাছির উদ্দীন, মসজিদের সাবেক সভাপতি হাবিবুর রহমান, হান্নান মিয়া ও সুমন উদ্দীন প্রমুখ।

অংশগ্রহণকারীদের মধ্যে ৪ বছরের শিশু থেকে ১৬ বছরের ৩৭ জন শিশু-কিশোর নিয়মিত ৪০ দিন মসজিদে এসে নামাজ আদায় করতে সক্ষম হয়।

এ বিষয়ে ট্রাস্টের সভাপতি ইঞ্জিনিয়ার আলী হোসেন টুটুল প্রতিদিনের পোস্টকে বলেন, ‘এই উদ্যোগ সফল করতে সবচেয়ে বেশি কষ্ট করেছেন শিশুদের অভিভাবকরা, তারা বাচ্চাদের যেভাবে প্রস্তুত করে মসজিদে আসতে সহযোগীতা করেছেন তা সত্যিই প্রশংসনীয় এবং আমি আশাবাদী, বিগত দিনগুলোর মতো শিশুরা সামনের দিনগুলোতেও মসজিদে আসবে’।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় বাই সাইকেল পুরস্কার পেল ৩৭ কিশোর

প্রকাশের সময় : ০৭:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩