ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সোনাক্ষীর ছবি বিকৃত করে ছড়ানো, অভিযুক্তের মুক্তির নির্দেশ হ্যাক করে ফাঁসানো হয়েছে স্বামীকে’, দাবি আরআরএফ এসপির স্ত্রীর গঙ্গাচড়ায় পুলিশের পৃথক অভিযান, গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতা সরকারি খাল ভরাটের মাশুল, লাখ টাকা জরিমানা শিশুকে ধর্ষণচেষ্টা, অবশেষে ৮ বছরের কারাদণ্ড সানজিদা হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার, এবার বিচারের দাবি স্বজনদের। রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের ‎ জান্নাতে নারীরা কি পুরুষদের চেয়ে কম পুরস্কার পাবেন? ইসলামের ব্যাখ্যা কী? আফ্রিকার দেশও মুখ ফিরিয়ে নিল, আশ্রয় নিয়ে বিপাকে শেখ হাসিনা! এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশ নারী

বিদেশ সফরে যাচ্ছেন এমপি রায়হান সিরাজী, ওমরাহ পালনের পরিকল্পনাও

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 76 বার পড়া হয়েছে

তিন দেশ সফরের পর সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন সফর শেষে ১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাঁর। রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিদেশ সফরের এই তথ্য জানিয়ে রংপুর-১ আসনের সর্বস্তরের জনগণ ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

Theme Bikroy gif ads
‎‎পোস্টে রায়হান সিরাজী জানান, সফরকালে তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন সফর করবেন। পাশাপাশি সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন।
‎
‎সফরের সব কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরতে রংপুর-১ আসনের সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
‎
‎রায়হান সিরাজী বলেন, সফর শেষে দেশে ফিরে তিনি আবারও জনগণের মাঝে থেকে সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চান। এ জন্য সফরের সার্বিক সফলতা এবং নিরাপদে দেশে ফেরার জন্য সবার দোয়া কামনা করেন তিনি।
‎
‎ফেসবুক পোস্টের শেষাংশে দেশ ও জাতির কল্যাণে তাঁর নেক প্রচেষ্টা ও আমল কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন সংসদ সদস্য রায়হান সিরাজী। একই সঙ্গে দেশবাসীকে মহান আল্লাহর রহমত ও হেফাজতের চাদরে আবৃত রাখার প্রার্থনা জানান তিনি।
‎

এই নিউজটি শেয়ার করুন

বিদেশ সফরে যাচ্ছেন এমপি রায়হান সিরাজী, ওমরাহ পালনের পরিকল্পনাও

প্রকাশের সময় : ০১:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬