ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

“অন্যের রিমান্ড বাঁচাতে গিয়ে নিজেই রিমান্ডে নারী মেম্বার”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 345 বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি || অন্যের রিমান্ড বাঁচাতে গিয়ে নিজেই রিমান্ডে নারী মেম্বার।

টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে কল্পনা আক্তার জয়ন্তী নামে এক নারী ইউপি সদস্যের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

কল্পনা আক্তার জয়ন্তী সদর উপজেলার বাঘিল ইউপির সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ অক্টোবর সদর উপজেলার বাঘিল ইউপির ফৈলার ঘোনা গ্রামের মজনু মিয়ার বিরুদ্ধে সাবেক স্ত্রীকে নি.র্যাতনের অভিযোগে সদর থানায় মা.মলা হয়। সেই মা.মলা নিষ্পত্তি ও মজনু মিয়ার রিমান্ড বাঁচাতে মজনুর পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেন সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য কল্পনা আক্তার।

পরে তাকে এক লাখ টাকা দিয়ে দেন মজনুর পরিবার। কিন্তু বাকি দুই লাখ টাকার জন্য মজনুর পরিবারকে চাপ দেন কল্পনা আক্তার। মঙ্গলবার রাতে সদর থানায় চাঁদাবাজির অভিযোগে কল্পনা আক্তার ও তার ছেলে জনি মিয়ার বিরুদ্ধে মা.মলা করেন মজনুর মা মর্জিনা বেগম। ওই মা.মলায় বুধবার সকালে কল্পনা আক্তারকে গ্রে.ফতার করে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, দুপুরে কল্পনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে সদর থানায় একদিনের রিমান্ডে আনা হয়। অপর আসামি জনি মিয়াকে গ্রে.ফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এই নিউজটি শেয়ার করুন

“অন্যের রিমান্ড বাঁচাতে গিয়ে নিজেই রিমান্ডে নারী মেম্বার”

প্রকাশের সময় : ০৪:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২