ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

“অভিযোগ প্রমাণিত হলে জেল হতে পারে শ্রাবন্তীর”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / 358 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || অভিযোগ প্রমাণিত হলে জেল হতে পারে শ্রাবন্তীর|

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর বিরুদ্ধে আবারো মামলা করেছেন তার সাবেক স্বামী রোশন সিংহ।

সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

বিবাহবিচ্ছেদের মামলায় আদালতে শ্রাবন্তী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন- এমন অভিযোগ এনে রোশন মামলাটি করেছেন বলে রোববার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে।

মামলা চলাকালীন কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেন, তাহলে তার বিরুদ্ধে এ ধরনের মামলা করা যায়। তবে হঠাৎ করে সাবেক স্ত্রীর বিরুদ্ধে কেন এ অভিযোগ তুললেন রোশন?

জানা গেছে, বিবাহবিচ্ছেদ মামলাটি করেন অভিনেত্রী শ্রাবন্তী। মাসিক সাত লাখ টাকা খোরপোষের দাবি জানিয়ে মামলা করার সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন নায়িকা। আর তাতেই ধরা পড়ছে অসঙ্গতি।

রোশনের অভিযোগ, শ্রাবন্তী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয়-ব্যয়ের হিসাব দিয়েছিলেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলায় দেওয়া তথ্যের অসঙ্গতি রয়েছে।

এ প্রসঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী বলেন, এ বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছুই বলতে পারব না।

রোশনের আইনজীবী জানান, ১৬ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানি হবে আলিপুর কোর্টে। শ্রাবন্তীর বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে এই অভিনেত্রীর।

২০২০ সালে রোশন সিংহের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে; কিন্তু বছর না ঘুরতেই বিচ্ছেদ হয় তাদের। এরপর ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেন এই অভিনেত্রী

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“অভিযোগ প্রমাণিত হলে জেল হতে পারে শ্রাবন্তীর”

প্রকাশের সময় : ০২:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২