ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী

অলরাউন্ডার বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 464 বার পড়া হয়েছে

ছবিঃ প্রতিদিনের পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান লেখক, গায়ক, মোটিভেশনাল বক্তা এম এইচ শান্তি’র অনুপ্রেরণামূলক বই অলরাউন্ডার গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে আয়েশা আমজাদ টাওয়ারের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলরাউন্ডার গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

‘শব্দ বদলাও, শক্তি বেড়ে যাবে’ এই স্লোগানকে সামনে রেখে লেখা ‘অলরাউন্ডার’ বইটি ইতিমধ্যেই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। বইটি এম এইচ শান্তি’র গভীর চিন্তাভাবনা এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত। ‘অলরাউন্ডার’ গ্রন্থে তিনি সমাজ পরিবর্তনের বার্তা দিয়েছেন, যেখানে ইতিবাচক শব্দ ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক শক্তি বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে।

অলরাউন্ডার বইয়ের মোড়ক উন্মোচন

‎অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সান জাপানিজ ট্রেনিং সেন্টারের কর্ণধার আব্দুল হান্নান, নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সার্বজনীন ট্রাস্টের পরিচালক ও লেখক ফোরামের সাধারণ সম্পাদক মো. আবু কাওছারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শাহীনুর ইসলাম, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, সিনিয়র শিক্ষক (অব.) আবু কামাল খন্দকার, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, হোপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল, সাংবাদিক শ্যামাপ্রসাদ চক্রবর্তী, আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, শাহানুর খান আলমগীর, সঞ্জয় সাহা, শাহিন রেজা টিটু, খন্দকার আইটির কর্ণধার ও দৈনিক সময়ের আলো এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস প্রতিনিধি খন্দকার মোঃ আলমগীর হোসেন, এস এ রুবেল, বই মজুর স্বপন মিয়া, সাবেক কাউন্সিলর আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইফুল ইসলাম, সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, মানিক বিশ্বাস, মহসিন খান সহ আরো অনেকে।

অলরাউন্ডার বইয়ের মোড়ক উন্মোচন
ছবিঃ প্রতিদিনের পোস্ট

‎অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক জামাল হোসেন পান্না। এসময় একটি এতিম মেয়েকে সার্বজনীন গ্রুপের পক্ষ থেকে তার ভরনপোষণ সহ সাহায্যের হাত বাড়িয়ে দেন কর্মকর্তারা। ‎পরে “অলরাউন্ডার” বইয়ের লেখক এম এইচ শান্তির ৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিবৃন্দ কেক কাটা আয়োজনে অংশ নেন।

‎এছাড়াও বাউল গানের আয়োজনে সংগীত পরিবেশন করেন লেখক এম এইচ শান্তি ও অজয় মুখার্জি। সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাহিত্যিক, সাংবাদিক এবং গুণীজনেরা উপস্থিত ছিলেন। বক্তারা এম এইচ শান্তি’র বহুমুখী প্রতিভা এবং সমাজ উন্নয়নে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন যে, ‘অলরাউন্ডার’ বইটি পাঠকের মনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক হবে।

‎এম এইচ শান্তি তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মানুষের জীবনে শব্দের প্রভাব অপরিসীম। সঠিক শব্দ চয়ন এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমেই আমরা নিজেদের এবং সমাজের উন্নতি ঘটাতে পারি।” তিনি আরও বলেন, “এই বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল মানুষের মনে নতুন করে আশার সঞ্চার করা এবং তাদের ভেতরের সুপ্ত শক্তিকে জাগ্রত করা।” ‘অলরাউন্ডার’ বইটি এখন বিভিন্ন লাইব্রেরি ও অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। এম এইচ শান্তি’র এই নতুন সংযোজন নবীনগরে সাহিত্য জগতে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

অলরাউন্ডার বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশের সময় : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫