ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুরির চেষ্টার দায়ে আটক বাবা, খাঁচার ওপাশ থেকে মুখে রুটি তুলে দিল শিশুসন্তান আধুনিক নবীনগর গড়তে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চান এমপি মান্নান নবীনগরে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আধুনিক নবীনগর গড়তে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চান এমপি মান্নান নবীনগরে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বড়বিলে ২৭২ শিক্ষার্থীকে সংবর্ধনা, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক প্রাথমিকে বড় নিয়োগের প্রস্তুতি: যোগদানের পরপরই নতুন বিজ্ঞপ্তির বার্তা কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত সেপারেশন’ শেষে বদলে গেল পরীমণির মুড, আনন্দে মাতলেন নায়িকা নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে গংগাচড়ায় বিএনপির বিক্ষোভ

আধুনিক নবীনগর গড়তে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চান এমপি মান্নান

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 8 বার পড়া হয়েছে

Screenshot

খন্দকার মো: আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান বলেছেন, “নবীনগরকে দুর্নীতি ও মাদকমুক্ত করে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। মতাদর্শ যার যার, তবে নবীনগরের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায়খন্দকার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি আব্দুল মান্নান বলেন, বিগত ১৭ বছরে দেশের মানুষসহ গণমাধ্যমের কর্মীরা স্বাধীনভাবে সত্য কথা বলতে পারেননি। সাংবাদিকরা অনেক সময় সত্য তুলে ধরতে পারেননি এবং বিচারকরাও স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “বর্তমানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, গণমাধ্যমও স্বাধীনভাবে তাদের মতামত ও সংবাদ প্রকাশ করতে পারছে। সত্য কথা বলা ও সত্য লেখা নিয়ে আগের মতো বাধার সম্মুখীন হতে হচ্ছে না।”

মুক্তিযুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে যে ভূমিকা পালন করেছেন, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। মুক্তিযোদ্ধাদের দেশের গর্বিত সন্তান উল্লেখ করে তিনি তাদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়ার কথা জানান।

এমপি আব্দুল মান্নান বলেন, “আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন নবীনগরের উন্নয়নের জন্য। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও আধুনিক নবীনগর গঠনে আপনাদের সহযোগিতা চাই।”

তিনি আরও বলেন, সংসদে গিয়ে তিনি দেখেছেন নবীনগর দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে অবহেলিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যান্য উপজেলার তুলনায় নবীনগরে কাঁচা রাস্তার সংখ্যাও বেশি। তাই দল-মত নির্বিশেষে নবীনগরের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ও বিদ্যুৎ প্রসঙ্গে এমপি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চল উপকৃত হলেও জেলার মানুষ তার যথাযথ সুবিধা পাচ্ছে না। একইভাবে আশুগঞ্জের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হলেও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংকট রয়েছে। জেলার মানুষের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজন হলে আন্দোলন-সংগ্রাম করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, “আমাদের গ্যাস ও বিদ্যুতের ন্যায্য হিস্যা আমাদের নিশ্চিত করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ থেকে ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে আগে সুবিধা দিতে হবে।”

সভায় নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ ইমরানুর রেজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম, উপজেলা সাবেক চেয়ারম্যান জিয়াউল হক সরকার, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফুল হক টিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহীন এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলালসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

আধুনিক নবীনগর গড়তে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চান এমপি মান্নান

প্রকাশের সময় : ০৮:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬