ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ
ফাঁদে পা দিলেন, আলোচিত নায়িকা পরীমণি

আবারো ফাঁদে পা দিলেন আলোচিত নায়িকা পরীমণি

বিনোদন ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ৬৪৭ বার পড়া হয়েছে
৮৯

বিনোদন ডেস্ক, প্রতিদিনের পোস্ট: অদৃশ্য এক শক্তির ছোঁয়া আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে গড়ে উঠেছে ‘পাফ ড্যাডি’র গল্প। গল্পের পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য। আর হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি পড়েছেন সেই ফাঁদে। যার প্রমাণ মিলে ‘পাফ ড্যাডি’ ওয়েভ ফিল্মের ট্রেলারে।

সাম্প্রতিক প্রকাশিত ‘পাফ ড্যাডি’র ২ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারে দেখা যায় উঠতি নায়িকার চরিত্রে আলোচিত নায়িকা পরিমণিকে।

যে তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র স্বরাপন্ন হন। আর পা দেন তার পাতানো ফাঁদে। এছাড়াও রাজনীতির চরিত্রে দেখা যায় সজলকে। যিনি নির্বাচনে মনোনয়ন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনার আগে ‘পাফ ড্যাডি’র কাছে দোয়া চাইতে যান।

শুধু নায়িকা কিংবা রাজনৈতিক নেতাকর্মী নয় ‘পাফ ড্যাডি’র রহস্য জালে আটকে পড়তে দেখা যায় সর্বস্তরের সাধারণ মানুষসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেদেরও। তাহলে সত্যিই কি তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী নাকি সবই তার ভন্ডামী। নাকি অন্য কোন রহস্য আছে এসবের আড়ালে। আগামী ৭ সেপ্টেম্বর সব কিছুর রহস্য উন্মোচন হবে। ওই দিন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে উন্মুক্ত হবে ওয়েব ফিল্মটি।

বঙ্গ’র চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান প্রতিদিনের পোস্টকে জানান, মূল গল্পটা ‘পাফ ড্যাডি’ বা এক বাবাকে ঘিরে। যে চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।

২০১৯ সালে শুটিং শুরু হয় ‘পাফ ড্যাডি’র ওয়েব সিরিজের। পরবর্তীতে নির্মাতা বদল হয়ে বর্তমানে ওয়েব ফিল্ম হিসেবে আসছে এটি। শহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু যৌথভাবে পরিচালনা করছেন ‘পাফ ড্যাডি’।

ওয়েব ফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম, সজল নূর, পরীমণি, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ সহ আরো অনেকে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ফাঁদে পা দিলেন, আলোচিত নায়িকা পরীমণি

আবারো ফাঁদে পা দিলেন আলোচিত নায়িকা পরীমণি

প্রকাশের সময় : ১০:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩