ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পশ্চিমবঙ্গে প্রথম কার্যালয় খুলল থালাপতি বিজয়ের দল ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণ ব্যাংক খাতের উন্নয়নে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ধামইরহাটে ছাত্রদলের উদোগে জাতীয় আলতাদিঘীতে বৃক্ষ রোপণ  চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ৩ বছরেও বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী, জানালেন কারণ ‎‘আবু সাঈদের কবর জিয়ারত শেষে সার সংকট নিয়ে প্রতিমন্ত্রীর অভিযোগ’

৩ বছরেও বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী, জানালেন কারণ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 10 বার পড়া হয়েছে

বিয়ের প্রায় তিন বছর হয়ে গেল। অথচ নিজেদের বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি বা ভিডিও এখনো প্রকাশ করেননি বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ২০২৪ সালে ডেনমার্কের সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে উদয়পুরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তিনি। শুরু থেকেই বিয়ের আয়োজন নিয়ে খুব একটা প্রচারে আসেননি এই তারকা দম্পতি।

সম্প্রতি নয়নদীপ রক্ষিতের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিন বছরেও নিজের বিয়ের ছবি প্রকাশ না করা এবং বিষয়টি ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন তিনি।

তাপসী বলেন, তিন বছর এসব ছবি লুকিয়ে রেখেছিলেন।

বিয়ের তারিখ কেন প্রকাশ্যে ঘোষণা করেননি—এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আমি কেন বিয়ের ঘোষণা প্রকাশ্যে দেব? আমি সবসময় আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা রেখেছি। এর মানে এই নয় যে আমি এসব লুকাতে চাই, ভয় পাই বা লজ্জিত। কিন্তু আমি কখনো ব্যক্তিগত বিষয় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি না।’

বলিউডের এ অভিনেত্রী আরও বলেন, ‘আমি মনে করি, এটি একান্তই ব্যক্তিগত বিষয় এবং আমি সেটি ব্যক্তিগতই রাখতে চাই। বিয়ের জন্য প্রেস নোট বা একগুচ্ছ ছবি ও ভিডিও প্রকাশ করা আমার কাছে খুব অদ্ভুত লাগে।’

তাপসী জানান, অতিথিদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ করা হলেও অনুষ্ঠানের একটি ভিডিও পরে ফাঁস হয়ে যায়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার জন্য খুবই বিব্রতকর ছিল। তবে এমনটা হয় যখন পরিবারের পক্ষ থেকে এমন কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়, যাদের আপনি ব্যক্তিগতভাবে খুব একটা চেনেন না। পরিবারের ইচ্ছায় তারা অনুষ্ঠানে এসেছিলেন। তাদের অনেকেই হয়ত দেওয়া নির্দেশনাটি ঠিকভাবে বুঝতে পারেননি।’

তাপসী আরও বলেন, অতিথিদের ফোন নিয়ে নেওয়াকে তিনি শিশুসুলভ আচরণ মনে করেন। তাই কাউকে বাধা না দিয়ে শুধু অনুরোধ করেছিলেন, ছবি তুললেও যেন সেগুলো প্রকাশ না করা হয়।

তার মতে, বিয়ের কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে এলে সেটি শুধু তার ব্যক্তিগত বিষয় থাকে না; এর সঙ্গে আরও অনেক মানুষ জড়িয়ে পড়েন। বিশেষ করে তার স্বামী ম্যাথিয়াস বো একজন ক্রীড়াবিদ হলেও তাপসীর মতো নিয়মিত জনসম্মুখে থাকা ব্যক্তি নন।

তাপসী বলেন, ম্যাথিয়াস একজন ক্রীড়া তারকা হলেও তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ তুলনামূলক কম। তাই তিনি যে ধরনের ব্যক্তিগত নজরদারি ও আগ্রহের মুখোমুখি হতে অভ্যস্ত, ম্যাথিয়াস সেই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

৩ বছরেও বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী, জানালেন কারণ

প্রকাশের সময় : ০৩:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬