ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জুনিয়র শিক্ষক কর্তৃক সিনিয়র সহকারী শিক্ষিকা লাঞ্ছিত

“আমি হয়তো সুন্দরী নই”

রিপু
  • প্রকাশের সময় : ০২:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / ৪৬০ বার পড়া হয়েছে
১০৪

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আমি হয়তো সুন্দরী নই|

বাবা বলিউডের প্রভাবশালী প্রযোজক বনি কাপুর। মা শ্রীদেবীও করেছেন বলিউড শাসন। পরিবারের আরও অনেকেরই শক্ত অবস্থান রয়েছে বলিপাড়ায়। এমন ফিল্মি পরিবারে জন্ম নেওয়া জাহ্নবী কাপুরের বলিউডে পথচলা নাকি মসৃণ। সমালোচকদের এমন মন্তব্যের বিষয়ে এবার মুখ খুললেন নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে জাহ্নবীর নতুন ছবি ‘মিলি’। আপাতত নতুন ছবির প্রচারে ব্যস্ত আছেন বলিউডের হাল প্রজন্মের অন্যতম উজ্জ্বল এই মুখ। তবে বাবা-মাসহ পরিবারের সুবাদে বলিউডে তার পথচলা অনেকটা সহজ হয়েছে বলে মনে করেন কেউ কেউ। এ নিয়ে সম্প্রতি সরব হয়েছেন শ্রীদেবী-তনয়া।

জাহ্নবী কাপুর বলেন, ‘আমার সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা হলো যে, আমি নাকি বাড়তি সুবিধা পেয়েছি। কঠোর পরিশ্রম কী, তা নাকি আমি জানি না।’
এরপর এ অভিনেত্রী বলেন, ‘আমি হয়তো প্রতিভাবান নই, কিংবা সুন্দরীও নই। কিন্তু এটা জানি যে, ছবির সেটে সবচেয়ে পরিশ্রমী মানুষ আমি।’

২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয়েছিল জাহ্নবীর। ছবি মুক্তির কয়েক মাস আগেই প্রয়াত হন তার মা শ্রীদেবী। প্রথম ছবিতে জাহ্নবীর অভিনয় নজর কাড়ে অনেকেরই। ব্যবসায়িকভাবেও সফল হয় এটি।
এরপর ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরপরই স্বজনপোষণের অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে যায় বলিউডে। তারকা-সন্তানরা বাড়তি সুবিধা পান- এই অভিযোগ দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে জাহ্নবী যে মন্তব্য করলেন, তা স্বজনপোষণ নীতির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বেশ উল্লেখযোগ্য হয়ে থাকবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“আমি হয়তো সুন্দরী নই”

প্রকাশের সময় : ০২:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২