ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয় মক্কা প্যাক্টে যুক্ত হওয়ার উদ্যোগ, যা বললেন আসিফ মাহমুদ মা-শিশুর স্বাস্থ্যসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র শখের আইফোনের জন্য সন্তান বিক্রির অভিযোগ, আটক বাবা পর্নো ভিডিও মোবাইলে রাখায় যুবকের যে পরিণতি ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি কেন? বিয়ে করতে গিয়ে বিপত্তি, বরের গাড়ি থেকে কনে নিয়ে যাওয়ার অভিযোগ গরুর খামার থেকে তেলের ঘানি—গঙ্গাচড়ায় মার্কিন রাষ্ট্রদূত ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় ভাগ্নের ওপর হামলা, কুপিয়ে জখম রাজবাড়ীতে নারী ব্যবসায়ীকে মারধর, লাথির দৃশ্য ভাইরাল

আর্জেন্টিনার পতাকার আদলে অটো সাজালেন আশরাফুল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৩৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • / 401 বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের পোস্ট : আসন্ন কাতার বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই উন্মাদনা বাড়ছে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মাঝে। এর হাওয়া লেগেছে দেশের সীমান্তঘেষা জেলা কুড়িগ্রামেও। কেউ পতাকা টানিয়ে, কেউ আড্ডায় কিংবা যুক্তি-তর্কে নিজেদের অবস্থা জানান দিচ্ছেন।

কুড়িগ্রাম পৌর শহরের ধরলা ব্রিজ সংলগ্ন এলাকা পাড়ার অটোচালক আশরাফুল আলম তার নিজের অটোরিকশাটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন। পছন্দের দলের প্রতি সমর্থন এবং শুভ কামনা জানাতেই তার এ উদ্যোগ। তার সঙ্গে কথা বলে জানা গেছে, ছোটবেলা থেকেই টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখেন তিনি।

এ বিষয়ে আশরাফুল বলেন, আর্জেন্টিনার খেলা আমার খুব ভাল লাগে, বিশেষ করে মেসির খেলা। ২০১০ সালের বিশ্ব কাপের সময় আমি আমার একটি বাই সাইকেল আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছি।

এদিকে আর্জেন্টিনার পতাকার রঙে নিজের অটোরিকশা সাজালেও নিজ দেশের পতাকার কথা ভুলেননি আশরাফুল। অটোরিকশায় বাংলাদেশের জাতীয় পতাকার প্রতীকও রেখেছেন তিনি। রঙিন অটোরিকশার যাত্রীদের অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, বেশিরভাগ যাত্রীই ভাল বলেছেন। তবে বিপক্ষ দলের সমর্থকদের কাছে হয়তো এটি ভাল নাও লাগতে পারে।

প্রতিদিনের পোস্ট / সাব্বির হোসেন / ১১: ৩০ এম

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার পতাকার আদলে অটো সাজালেন আশরাফুল

প্রকাশের সময় : ০৫:৩৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২