ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অনুকূলে ভূমি বন্দোবস্ত অবৈধ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:১৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / 413 বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক: বিল শ্রেণিভুক্ত ভূমি বেসরকারি ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অনুকূলে বন্দোবস্ত দেওয়াকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে ভূমির আগের রেকর্ড ফিরিয়ে আনা ও সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে আজ রিট আবেদনকারী বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ আলী। তাকে সহযোগিতা করেন বেলার আইনজীবী এস হাসানুল বান্না। ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে মামলাটি পরিচালনা করেন মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া।

এর আগে গত বছরের ১১ নভেম্বর রিট করে বেলা। ওই রিটের শুনানি নিয়ে গত বছরের ১২ ডিসেম্বর রুলসহ নিষেধাজ্ঞার আদেশ দেন হাইকোর্ট।

রুলে ওই ‘বিল’ শ্রেণিভুক্ত ভূমিকে ‘পতিত’ হিসেবে পরিবর্তন এবং ‘বিল’ শ্রেণির ভূমি ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অনুকূলে বন্দোবস্ত দেওয়ার কার্যক্রম কেন সংবিধানবিরোধী, বেআইনি এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে বৃহত্তর জনস্বার্থে ভূমিটির আগের রেকর্ড ফিরিয়ে আনা ও সংরক্ষণ করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। ওই রুলের শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।

বেলার পক্ষ থেকে জানানো হয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৭৬ নম্বর চর রাজাবাড়ি মৌজায় ৪.২৩০০ একর ভূমি ‘বিল’ হিসেবে সরকারের পক্ষে জেলা প্রশাসকের নামে রেকর্ডভুক্ত রয়েছে। কিন্তু বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উল্লেখিত ‘বিল’ শ্রেণিভুক্ত ভূমি অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালার আলোকে শ্রেণি পরিবর্তন করে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অনুকূলে বন্দোবস্ত দিতে জেলা প্রশাসক বরাবর প্রস্তাব পাঠান। পরে শ্রেণি পরিবর্তন সংক্রান্ত বিবিধ মোকাদ্দমা (১৫২০২০-২০২১) মূলে উল্লেখিত ভূমির শ্রেণি ‘বিল’ থেকে ‘পতিত’ হিসেবে পরিবর্তন করে রেকর্ড সংশোধন করা হয়। শ্রেণি পরিবর্তন করা ওই ভূমি নামমাত্র মূল্যে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অনুকূলে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিতে জেলা প্রশাসক ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রস্তাব পাঠান।’

বেলার দাবি— দেশের প্রচলিত আইনানুযায়ী বিল জলাধারের অন্তর্ভুক্ত, যার শ্রেণি পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এ অবস্থায় বিলটি রক্ষার জন্য রিট করে বেলা।

এই নিউজটি শেয়ার করুন

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অনুকূলে ভূমি বন্দোবস্ত অবৈধ

প্রকাশের সময় : ০৪:১৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২