ইতালিতে রিজভীর সঙ্গে আমান উল্লাহ আমানের সৌজন্য সাক্ষাৎ
- প্রকাশের সময় : ১০:৫৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 2 বার পড়া হয়েছে
ইতালির রাজধানী রোমের একটি বিমানবন্দরে বিএনপির (ভারপ্রাপ্ত) মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমান উল্লাহ আমান। তিনি বেলাব উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমানে ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাক্ষাৎকালে তাঁরা পরস্পরের কুশল বিনিময় করেন। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, প্রবাসে থেকেও বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি কাজ করে যাবেন।
রোম বিমানবন্দরে এ সৌজন্য সাক্ষাতের বিষয়টি ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।






















