ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার

ইরানকে গোলবানে ভাসিয়ে বিশ্বকাপে শুভসূচনা ইংল্যান্ডের

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / 293 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ইরানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জিতবে না, এর পক্ষে বাজি ধরার লোক বোধ হয় বিশ্বজুড়ে খুব একটা ছিলেন না। ইংলিশরা সেই অনুমিত জয়টাই তুলে নিয়েছে। তবে জয়টা এমন অনায়াস হবে, সেটা ভেবেছিলেন কে! বুকায়ো সাকা, জুড বেলিংহ্যামরা সেটাই করে দেখিয়েছেন, ইরানের জালে গুণে গুণে জড়িয়েছেন ৬ গোল। ম্যাচটা ইংল্যান্ড জিতেছে ৬-২ ব্যবধানে।

লড়াইটা যে ইরানের রক্ষণ আর ইংলিশদের আক্রমণেরই হতে যাচ্ছে, তা অনুমিতই ছিল। তবে ৪ মিনিটের মাথায় সবাইকে চমকে দিয়ে ইরানই একটা সুযোগ পেয়ে বসেছিল, পেতে পারত পেনাল্টিও, যদিও শেষমেশ রেফারি তাতে সায় দেননি। এরপর ইংল্যান্ড একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।

তবে ইরান ম্যাচের ১০ মিনিটে বড় একটা ধাক্কা খায়। ডিফেন্ডার হোসাইনির সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান গোলরক্ষক আলী রেজা। এরপর মাঠে তার চিকিৎসা চলে বেশ কিছুক্ষণ। খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিটের মতো। শেষমেশ তাকে ছাড়তে হয় মাঠই।

অনাকাঙ্ক্ষিত সেই বিরতি শেষে ইরান আক্রমণে উঠেছিল একবার। তবে ইংলিশ রক্ষণকে খুব বেশি বিপদে ফেলতে পারেনি। এরপরই ইংল্যান্ড আক্রমণের পসরা সাজিয়ে বসে। ৩২ মিনিটে হ্যারি ম্যাগুয়েরের হেডার গিয়ে প্রতিহত হয় ক্রসবারে। গোলটা যে খুব বেশি দূরে নেই, সেটাও আঁচ করা যাচ্ছিল তখন।

বিষয়টা নিশ্চিত করলেন জুড বেলিংহ্যাম। ৩৫ মিনিটে লুক শর ক্রসে মাথা ছুঁইয়ে বলটা আছড়ে ফেলেন ইরানের জালে। ১-০ গোলে এগিয়ে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ইংলিশরা।

প্রথম গোলের পরই যেন ইরানের বাঁধটা গেল ভেঙে। ৪৩ মিনিটে হ্যারি ম্যাগুয়েরের বাড়ানো বল থেকে দ্বিতীয় গোলটা করেন বুকায়ো সাকা। এরপর যোগ করা অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের বাড়ানো নিচু ক্রসে গোল করেন রাহিম স্টার্লিং। তাতেই ৩-০ গোলে এগিয়ে, ইরানের মনোবল ভেঙে দিয়ে প্রথমার্ধ বিরতিতে যায় ইংল্যান্ড।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

ইরানকে গোলবানে ভাসিয়ে বিশ্বকাপে শুভসূচনা ইংল্যান্ডের

প্রকাশের সময় : ০৩:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২