ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

“একই পাত্রকে দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন রোশনি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / 325 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || একই পাত্রকে দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন রোশনি|

ডিসেম্বর চলে এসেছে। ধীর লয়ে নামছে শীত। আর শীত মানেই চারপাশে বিয়ের ধুম। এক বছর আগেই বিয়ে হয়ে গিয়েছিল কলকাতার ধারাবাহিক ‘গোধূলি আলাপ’খ্যাত রোহিণীর- অর্থাৎ অভিনেত্রী রোশনি ভট্টাচার্যের।

এবার বিয়ে ২.০ সম্পন্ন হতে চলেছে রোশনির।
যদিও পর্দায় এখন পর্যন্ত চারবার বিয়ে হয়ে গেছে তাঁর। এবার বাস্তব জীবনে দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। তবে টুইস্ট রয়েছে। দ্বিতীয়বার বিয়ে হলেও পাত্র কিন্তু পাল্টাচ্ছেন না অভিনেত্রী। আগামী ৮ ডিসেম্বর বসতে যাচ্ছে অভিনেত্রীর বিয়ের আসর। গত বছর এই সময় স্বাক্ষর করে বিয়ে হয় রোশনি এবং তূর্জের।

রোশনির শ্বশুর হঠাৎ করেই মারা যান। তাই এক বছর পার করে সামাজিক অনুষ্ঠান করে বিয়ে সারতে যাচ্ছেন রোশনি-তূর্জ। ২০১৯ থেকে সম্পর্কের শুরু। একুশ সালে রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা। এক বছর ধরে একসঙ্গে বাস করছেন। রোশনির স্বামী তূর্জ ইন্ডাস্ট্রির মানুষ নন। পারিবারিক ব্যবসার হাল ধরেছেন তিনি। তবে মাঝে-মধ্যেই টলিউড তারকাদের সঙ্গে লেন্সবন্দি হতে দেখা গেছে রোশনির স্বামীকে।

প্রথমবার স্বাক্ষর করে বিয়ে হলেও এবার একেবারে আচার-বিচার, রীতি-নীতি মেনেই সামাজিক বিয়ে সারবেন অভিনেত্রী। রোশনির কথায়, ‘আমি যতটা পারি আচার মানার চেষ্টা করছি। তবে বিয়েটা হবে বেদ মেনে। যেহেতু এক বছর ধরে আমি বিবাহিত। এটা আমার বিয়ে ২.০। ’

এক বছর ধরে একসঙ্গে থাকলেও এ বছর এখন কটা দিন আলাদাই থাকবেন বলেই জানালেন অভিনেত্রী।

রানি রাসমণি ধারাবাহিকে জগদম্বা চরিত্রটির জন্য বিপুল জনপ্রিয়তা পান রোশনি। ইতোমধ্যেই সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি করে ফেলেছেন রোশনি। নাম ‘অতি উত্তম’। যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“একই পাত্রকে দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন রোশনি”

প্রকাশের সময় : ০৬:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২