ঢাকা
,
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, ফাঁস ফোনালাপ।
বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষ উদ্বোধন
এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার! প্রকৌশলীর দাবি, তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে
উন্নয়নকাজের উদ্বোধনে নিজেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ এমপি, গঙ্গাচড়ায় দিলেন কড়া ঘোষণা
শেরপুরে আগুনে পুড়ল জুতার গোডাউন, ক্ষতি ২৫ লাখ টাকা।
মিস ইউনিভার্সে সেরা ৩০-এ জায়গা হলো না মাহির
গোপালগঞ্জে ট্রেন বন্ধ, স্থগিত দুই থানার কার্যক্রম ও সরকারি বরাদ্দ।
হাসিনা ফিরলে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে: হাসনাত
অ্যালেন স্বপনের জীবনে নতুন সঙ্গী প্রভা!
শেষবারের মতো বাড়ি ফিরছেন সোহেল, দাফন হবে ধামরাইয়ে।
একুশে ফেব্রুয়ারি : কবি এম মাসুদ খান
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
- প্রকাশের সময় : ০২:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / 318 বার পড়া হয়েছে
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!
ছালাম রফিক বরকত জব্বার
নাম না জানা আরও কতো জন
পারিনা তোমাদের ভুলতে আমরা
ব্যথায় ভরা মন।
ফেব্রুয়ারি এলেই তোমাদের কথা
ভীষণ মনে পড়ে
গান কবিতা ছড়া ছন্দে
তোমাদের স্মরণ করে।
ভাষা শহীদের স্মরণ করি নানান আয়োজনে
শহীদ মিনারে ফুল দিতে যাই শ্রদ্ধা ভরা মনে।
নগ্ন পায়ে মৌন মিছিল গাই একুশের গান
ভাষার জন্য আত্মদানে তোমরা মহা প্রাণ।
বাংলা একাডেমি সোহরাওয়ার্দী উদ্যানে
বিশাল বইয়ের মেলা
বেদনার মাঝে নতুন বইয়ে
আনন্দে দেয় দোলা।
তেমাদের জন্য আমরা পেলাম
আমার মাতৃভাষা
বাংলা ভাষায় গান গেয়ে যাই
কামার কুমার চাষা।
পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
রক্তে রাঙ্গানো ক্ষণে
একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধা ভরে জাতি
তোমাদের স্মরণ করে।
ট্যাগস :


























