ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ক্যাফে শীতলক্ষ্যা ফুড পার্কের শুভ উদ্বোধন হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সর আবসিক কোয়াটারে দুঃসাহসিক চুরি  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ আদালত চত্বর থেকে পুলিশের বাইক চুরি, তদন্তে বেরিয়ে এলো চোরচক্রের নেটওয়ার্ক বিদ্যাকুটে বশির সমর্থকদের বিশাল মিছিল, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে আলোচনা নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৪৯, হাসপাতালে ভর্তি ৯১

বিচ্ছেদ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৪০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / 318 বার পড়া হয়েছে

             …মো.শাহনূর খান আলমগীর

তুমি বলেছিলে রাতের চাঁদ অনেক সুন্দর
আমি ভেবেছিলাম তুমি জোসনায় ভাসতে চাও
তুমি বলেছিলে আকাশের মেঘ করেছে কাল
আমি ভেবেছিলাম তোমার মন নেই ভাল
তুমি বলেছিলে চুলগুলো উড়ছে কেন বাতাসে,
আমি ভেবেছিলাম তুমি মিশতে চাও আমার নিশ্বাসে
তুমি বলেছিলে বিকেলটাকে সন্ধ্যা গিলে ফেলছে,
আমি ভেবেছিলাম সেই ভয়ে তুমি আমার স্পর্শ চাচ্ছো
তুমি বলেছিলে অন্ধকারে হাটতে ভয় পাও,
আমি ভেবেছিলাম আমাকে তুমি জড়িয়ে রাখতে চাও
তুমি বলেছিলে সমুদ্রের জলে যাবে,
আমি ভেবেছিলাম আমার হাত ধরে সমুদ্রে হাটতে চাও
তুমি বলেছিলে সাদা রং তোমার প্রিয়
আমি ভেবেছিলাম তোমার কোন কষ্ট নেই,
তুমি বলেছিলে কেমিস্ট্রি তোমার ভালো লাগেনা,
আমি ভেবেছিলাম তাহলে তোমার জন্য কবিতা লিখব
তুমি বলেছিলে আর কখনও দেখা হবে না,
আমি ভেবেছিলাম মিথ্যে বলছো
তুমি বলেছিলে তোমার ছায়ায় পা না মারাতে,
আমি ততোক্ষণে বুঝি গিয়েছিলাম আমি ফুরিয়ে গেছি কোন এক রাতে!
তুমি বলেছিলে তুমি আমায় কোনদিন ভালবাসনি,
আমি বুঝে গিয়েছিলাম,তুমি বিচ্ছেদ চাইছো।
তুমি বলেছিলে বিচ্ছেদের স্বাক্ষর দিতে আমি দেইনি, তাতেও তুমি থামনি
কাজীর কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের দিলে মামলা, আমি সব শেষে হিসেব কষে বুঝেছি তুমি মুক্তি চাইছো!
কোন একদিন আমাদের আবার দেখা হবে,
সেদিন তুমি বলবে, আমি ছাড়া তুমি নেই ভাল!

পাণ্ডলিপি/জলের শহর থেকে সংগৃহীত

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বিচ্ছেদ

প্রকাশের সময় : ০১:৪০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩