ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

“এক ওভারে ৭ ছক্কার নতুন রেকর্ড”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 309 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || এক ওভারে ৭ ছক্কার নতুন রেকর্ড|

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ড ব্রডের করা এক ওভারে ৬টি ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড গড়েন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং।

এবার এক ওভারে ৭টি ছক্কা হাঁকানোর নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় আরেক তারকা ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়।

ভারতের বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তর প্রদেশের বিপক্ষে এক ওভারে (৬, ৬, ৬, ৬, ৬ (নো বল), ৬, ৬) ৭টি ছক্কা হাঁকান মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধিনায়ক গায়কোয়াড়।

আহমেদাবাদে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ৪৯তম ওভার শুরুর আগে মহারাষ্ট্রের রান ছিল ৫ উইকেটে ২৭২ রান। উত্তর প্রদেশের বাঁহাতি স্পিনার শিবার সামনে ছিলেন মহারাষ্ট্র অধিনায়ক ও ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তিনি ব্যাটিং করছিলেন ১৪৭ বলে ১৬৫ রানে। পরের ওভারে ৪৩ রান আদায় করে নেন গায়কোয়াড়।

শিবার আগে লিস্ট ‘এ’ ক্রিকেট ম্যাচে ১ ওভারে ৪৩ রান দিয়েছিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের উইলেম লাডিক। সেক্ষেত্রে অবশ্য ব্যাটসম্যান ছিলেন দুজন—নর্দার্ন ডিস্ট্রিক্টের ব্রেট হ্যাম্পটন ও জো কার্টার। ওই ওভারটি ছিল এমন- ৪, ৬, নো, ৬, নো, ৬, ১, ৬, ৬, ৬।

হ্যাম্পটন ও কার্টারের আগে রেকর্ডটি হয়েছিল ২০১৮-১৯ মৌসুমে, নিউজিল্যান্ডের ফোর্ড ট্রফিতে। তার আগের রেকর্ডটি হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগে ২০১৩-১৪ মৌসুমে। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আবাহনীর আলাউদ্দিন বাবুর ১ ওভারে উঠেছিল ৩৯ রান। ব্যাটসম্যান ছিলেন এল্টন চিগুম্বুরা

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“এক ওভারে ৭ ছক্কার নতুন রেকর্ড”

প্রকাশের সময় : ০৬:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২